গত দুই বছর আগে এই দিনে মার্লবরো'র আস্ত প্যাকেট টা দুমরাইয়া গার্বেজ করে কইছিলাম, যা তরে আর টানলাম না। সেই থেইকা আর খাই নাই, গুড ফর মি।
বন্ধুরা সিগারেট খাওয়া ভাল না, পারলে আজকের থেইকাই এই বাজে জিনিসটা খাওয়া বাদ দেন।
সিগারেটের খারাপি নিয়া আগে পোষ্টাইতাম খুব। সেইখান থেইকা কিছু তুইলা দিলাম আবার,
একজন ধূমপায়ীর শ্বাস তন্ত্রে(ট্রাকিয়া, ব্রংকাই, ফুসফুস) অবধারিত ভাবে কিছু ক্ষতের সৃষ্টি হয়, যার ফলে সেসব অংশের লাইনিং টিস্যু ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘদিন ধূমপান অব্যাহত রাখলে সেই ক্ষতের কারনে টিস্যুর ক্যারেক্টার পারমানেন্টলি চেন্জ(ইররিভার্সেবল চেন্জ) হয়ে যায়, যা ধীরে ধীরে ক্যান্সারে পরিনত হয়। একজন ধূমপায়ী আর অধমুপায়ীর শ্বাসনালীর ডাইসেকশন করে মাইক্রস্কোপের নীচে ধরলেই প্রমান চোখের সামনে হাজির হয়ে যায়। - মানবী
* কানাডা'র একটি হেল্থ সেন্টারের জন্য করা ধুমপান বিরোধী জন সচেতনতা মুলক ভিডিও। এক মিনিট দৈর্ঘের এ ভিডিওটি লোড হতে বেশী সময় নিবে না। একটু ধৈর্য্য নিয়ে দেখুন, এক জন ভুক্তভোগীর করুন পরিনতি! নির্মাণ কাল: এপ্রিল ২০০৩, ভিডিও নির্মাণ: সাইফুল ওয়াদুদ হেলাল
কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন