somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেস্টিভাল দ্যেজ ফিষ্মস্ দু্য মন্দ, মরিয়াল ২০১৩

২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে কানাডার মন্ট্রিয়ল শহরে শুরু হচ্ছে ৩৭তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব

আজ থেকে কানাডার মন্ট্রিয়ল শহরে শুরু হচ্ছে ৩৭তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব (THE WORLD FILM FESTIVAL MONTREAL 2013)। বিশ্বের আশিটি'র ও বেশী দেশের ২১৮টি পূর্ণ দৈর্ঘের ১৪টি মাঝারি দৈর্ঘের ও ২০০টি স্বল্প দৈর্ঘের মিলিয়ে সর্বমোট ৪৩২ টি চলচ্চিত্র নিয়ে কানাডার সাংস্কৃতিক রাজধানী মন্ট্রিয়লে আজ ২২ আগষ্ট থেকে শুরু হচ্ছে ১২ দিন ব্যাপী উত্তর আমেরিকার বনেদি চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের স্লোগান হচ্ছে, দি ওয়ার্ল্ড ইজ ইয়োর্স।

সর্বমোট ২৭৩ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবের ৩৭ তম এই আসরে। উল্লেখ্য এবছর থেকে এই উৎসবটি সম্পূর্নরূপে ডিজিটাল রূপ ধারন করল। উদ্দোক্তারা জানাচ্ছেন এখন থেকে ৩৫ মিলিমিটারের ফরমেটটি এন্টিক দোকানে স্থান পাবে। তাঁরা ছবি নির্বাচন পদ্ধতিটিই সম্পূর্ন ভাবে পাল্টে ফেলেছেন। এ বছর উৎসবের ছবি নির্বাচনের জন্য কোন ৩৫ মিলিমিটারের প্রিন্ট জমা পড়ে নাই তার বদলে উৎসব কতৃপক্ষ পেয়েছেন অনেক অনেক ছবির ওয়েব লিংন্ক। এবং এ পদ্ধতিতে ছবি প্রিভিউ করতে তাঁদের মোটেও কোন ঝামেলা পোহাতে হয় নাই।

এবছরের উৎসবে বাংলাদেশী কোন ছবি দেখা না গেলেও ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা বিভাগে উৎসবে প্রদর্শিত হচ্ছে বেদাব্রত পাইন পরিচালিত ভারতীয় ছায়াছবি চিটাগাং। (Click This Link) কুইবেকের পরিচালক ম্যাথিউ রোয়া'র প্রথম চলচ্চিত্র ল'অঁত্র মেজন (এনাদার হাউজ) দিয়ে ২২শে অগাষ্ট সন্ধ্যে সন্ধ্যে সাড়ে সাতটায় ৩৭তম মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে মন্ট্রিয়ল ডাউন টাওনের থিয়েটর মেজনেভ এ। অস্কার বিজয়ী চেক চিত্র পরিচালক জিরি মেঞ্জাল হচ্ছেন এবারের উৎসবের জুরী প্রধান। ২২শে অগাষ্ট শুরু হয়ে এ উৎসব চলবে সেপ্টেম্বর মাসের ২ তারিখ পর্য্যন্ত। উৎসবের বিস্তারিত জানতে ওয়েব ঠিকানা (http://www.ffm-montreal.org/)

- সাইফুল ওয়াদুদ হেলাল
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×