somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্র্যান্ডিং ও আমাদের দেশীয় পণ্য (৫)

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পর্বের পর ব্র্যান্ডিং ও আমাদের দেশীয় পণ্য (৪)

চতুর্থ ধাপ : ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতামত নিয়ে এবার বাজেট তৈরী করে ফেলুন । বাজেট পূর্বে একটা ফোরক্যাস্ট তৈরী করুন মানে মাসিক/বাৎসরিক কত সেলস্ করবেন, গত বছর কত সেলস্ ছিল এবং এ বছর কত পার্সেন্ট সেলস্ বেশি করবেন ইত্যাদি এবং প্রতি প্রোডাক্টে কত বিজ্ঞাপন খরচ করবেন। মনে রাখবেন আপনার বিজ্ঞাপন খরচ ছাড়াও প্রোডাকশন খরচ, বেতন, ট্র্যান্সপোর্ট সহ যাবতীয় খরচ প্রোডাক্টে অর্ন্তভূক্ত থাকে। আপনার বাজেটটি তৈরী করতে সেলস্ এর হেড থেকে পরামর্শ নিতে পারেন। প্রোডাক্ট ভেদে ১০ পয়সা থেকে হাজার টাকাও প্রতি প্রোডাক্টে বাজেট থাকতে পারে। আপনার দূরদর্শিতাই একটি ভালো মানের বাজেট তৈরী হতে পারে। অনেক প্রতিষ্ঠান মাসিক বাজেটও চাইতে পারে, সেটা বেশ কঠিন কাজ তবে মাথা ঠান্ডা রেখে উপস্থাপন করতে হবে ( আমিও একটি কোম্পানীতে থাকাকালীন মাসিক বাজেট দিতে হয়েছিল) বাজেট তৈরীর সময় এটিএল, বিটিএল, টিটিএল,মোটিভিশন এবং ক্রিয়েটিভ বাজেটে লক্ষ্য রাখুন

পঞ্চম ধাপ : আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বাজেট খরচের স্টেপ নিন। ধরুন আপনি সেলস্ হেড এর অধীনে আছেন সেক্ষেত্রে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী/ রিকুইজিশন অনুযায়ী কাজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার চিন্তা ধারার সাথে মিলবে না তবে খাপ খাইয়ে নিতে হবে। আবার আপনি যদি ডিরেক্ট প্রতিষ্ঠানের মালিকদের সাথে ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে বাজেট ফলো করে কাজ করে যেতে পারবেন মানে স্বাধীনভাবে কাজ করবেন। দুটি ক্ষেত্রেই সুবিধা অসুবিধা আছে। ধরুন হেড অব সেলস্ এর অধীনে কাজ করে কোন আইডিয়া ফ্লপ হলো সেক্ষেত্রে আপনার লাইবেলিটি কম। আপনার অধিনে ফ্লপ হলে চাকুরী যাওয়ার সম্ভবনা ১০০ ভাগ। দেশের একটি বড় প্রতিষ্ঠান আছে যেখানে ব্র্যান্ড বাজেট কোন ব্যাপারই না তবে ফ্লপ হলো পুরো সেলস্ এবং ব্র্যান্ড টিমের চাকুরী নাই বা অন্য প্রোডাক্টে ট্রান্সফার।ধরণ অনুযায়ী এগিয়ে যান এবং তৈরী করুন প্রোপার বাজেট। নোট আকারে উপস্থাপন করুন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিয়ে পাশ করিয়ে নিন।

ষষ্ঠ ধাপ : বাজেট অনুযায়ী এবং সেলস্ এর পিক ও অফ পিক সিজন অনুযায়ী খরচ করুন। অফ পিক সিজনে বিজ্ঞাপন খরচ বেশি করা দরকার কারন ঐ সময় প্রোডক্ট কম চলে তাই ক্রেতা ভেড়াতে মনযোগ আকর্ষন দরকার। অনেক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আবার অন্য ধারণা পোষন করেন তারা মনে করেন পিক সিজনে সেলস্ বেশী হয় তাই তখন বিজ্ঞাপন দিলে ক্রেতা ক্রয় সিদ্ধান্ত নিতে পারবেন। সর্বোপরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে আগাতে হবে। আমাদের বেশিরভাগ দেশীয় কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড বাজেট খরচ করতে পারে না নানা প্রতিকূলতার জন্য। আপনাকে ধৈয্য ধরতে হবে এবং একের পর এক আইডিয়া শেয়ার করে যাবেন। মনে রাখবেন ব্র্যান্ডিং যত হবে আপনার সুনামও চারদিকে ছড়িয়ে পড়বে এবং জব স্কোপও তৈরী হবে।
চলবে......
বিঃদ্রঃ টিটিএল নিয়ে বিস্তারিত লিখবো, উপরের লিংকে এটিএল, বিটিএল, মোটিভিশন, ট্রেড প্রোমোশন ও ক্রিয়েটিভ এর বর্ণনা দেয়া আছে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×