somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে যাত্রা পথে সাবধানতা !

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদে অনেকেই রাস্তার ঝামেলা, জ্যাম এড়াতে তাদের পরিবারের সদস্যদের আগে ভাগেই পাঠিয়ে দিয়েছেন। অফিস ছুটি হলে আপনি হয়তো একাই রওনা দিবেন অপেক্ষায় থাকা প্রিয় মুখ গুলো দেখতে। যারা বন্ধুবান্ধব বা পরিবার সহ যাচ্ছেন তাদের হয়তো রাস্তায় চোর, বাটপার, মলমপার্টি বা অনাকাংখিত সমস্যায় পরার সম্ভাবনা কম। যারা দূরের যাত্রি একাই পরিবহন পাল্টে বা কাটা লাইনে ভেঙ্গে যাচ্ছেন তাদের জন্য কিছু সতর্কতামূলক টিপস্ :

১. অনেকেই সামাজিক যোগাযোগ সাইটগুলোতে পরিবহনে থাকা অবস্থায় ঘন ঘন ঢু মারেন, আপনার নিজের সাবধানতার জন্য হলেও কাজটা থেকে বিরত থাকুন। দামি মোবাইল হাতে দেখলে আপনার পেছনে লাগার সম্ভাবনা বেশি।

২. মানিব্যাগে/ভ্যানিটি ব্যাগে টাকা কম রাখুন , কাউন্টারে টিকেট কাটার সময় বা হকারের কাছ থেকে কিছু কেনার সময় মানিব্যাগে টাকা বেশি দেখলেই কেল্লাফতে, তাদের দ্বারা অনুসরন হলেন

৩. পাশের যাত্রির আচরণ লক্ষ্য করুন, যেমন ঘন ঘন মোবাইলে এর ওর সাথে কথা বলা, ছটফট করা, আপনার গন্তব্য জিজ্ঞাসা, আপনার বাড়ির পাশে তার আত্বিয়র বাড়ি, আপনাকে গোপনে ফলো করা ইত্যাদি ইত্যাদি । তাহলে একটু সতর্ক থেকে চোখ কান খোলা রাখুন এবং ঘুমের চিন্তা বাদ দিন। প্রয়োজনে সুপারভাইজারকে বলুন আপনার সিটটি চেঞ্জ করে দিতে (সিট থাকলে।)

৪. কাটা লাইনে অর্থাৎ ভেঙ্গে ভেঙ্গে যাত্রা করলে সু্ট, কোট পড়ে যাত্রা না করাই ভালো, এতে দুস্কুতিকারীরা মালদার পার্টি ভেবে আক্রমন করতে পারে।

৫. যাত্রা পথে কেউ যদি রোজা না রাখেন সে ক্ষেত্রে গাড়ি জ্যামে পড়লে বা ফেরিতে কিছু না খাওয়াই ভালো। মলম পার্টির সদস্যদের নেটওয়ার্ক বেশ বড়, এক এরিয়া পার পেয়ে গেলেন তো তারা আরেক এরিয়া আপনারা যাত্রার খবর তারই পৌছে দিবেন। বন্ধু বান্ধব সহ গেলে দলবদ্ধ হয়ে চলা ফেরা করুন। সম্ভব হলে ব্যাগে আগে থেকেই কিছু শুকনা খাবার পানি নিতে পারেন। ও হ্যা চা, সিগারেট খেতে হবে ? একদিন চা, সিগারেট না খেলে খুব বেশি ক্ষতি হবেনা বলে মনে করি।

৬. জ্যামে পরলে বা ফেরি ঘাটে গাড়ি জ্যামে আটকে থাকলে অনেকেই বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করেন, এটা থেকে বিরত থাকুন কারন জ্যামে আটকা থাকা গাড়ী জোরে টান দিলে গাড়ীর নিচে পড়তে পারেন। জ্যামের কারনে ড্রাইভারদের মন মেজাজ এমনিতেই চড়া থাকে।

৭. যাত্রা পথে তারাহুরা না করে মাথা ঠান্ডা রাখুন, সময় হাতে নিয়ে বাসা থেকে বের হন। ড্রাইভার, হেলপার, হকার এদের সাথে লাগতে না যাওয়াই ভালো।

৮. লঞ্চ যাত্রায় আবাহাওয়ার খবর নিয়ে যাত্রা করুন, লঞ্চে অতিরিক্ত যাত্রি হয়ে চড়বেন না। ডেকের যাত্রিরা টয়লেট এর খোলা জায়গায় সাবধানে থাকবেন, দুস্কিৃতিকারীরা যাত্রিদের মালামাল টেনে নদীতে ঝাপ দিয়ে চলে যায়।

৯. মটরসাইকেলে যারা যাবেন চেষ্টা করবেন সন্ধ্যার পূর্বেই যাতে পৌছে যান আর নির্জন রাস্তা বর্জন করুন। নির্জন রাস্তায় দুস্কৃিতিকারীরা মটর সাইকেল ছিনতাইয়ের জন্য ও
ওৎপেতে থাকে।

১০. যারা রেলে ভ্রমন করবেন বিশেষ করে ছাদে আর টয়লেটের কাছে ফাঁকা জায়গায় থাকবেন তাদের বিশেষ সর্তকতা জরুরী। মনে রাখবেন প্রিয় মুখগুলো আপনার অপেক্ষায় আছে।

সবাইকে ঈদের/ইদের অগ্রীম শুভেচ্ছা। আপনার যাত্রা শুভ হোক।

* আপনারা যদি মনে করেন এ বিষয়ে কোন টিপস্ এ্যাড করবেন, কমেন্টেস এ এ্যাড করুন, যাত্রাপথে সবাইকে সতর্ক করুন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×