somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদিকে শুভেচ্ছা জানিয়ে বি,এন,পি নগ্ন লজ্জার উদাহরণ সৃষ্টি করলো।

২১ শে মে, ২০১৪ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতীয় জনতাপাটি বিজেপি নির্বাচনে জয়ী হবার পর বাংলাদেশ হতে সর্বপ্রথম শুভেচ্ছা জানান, ১) বি,এন,পি ২) জামাত শিবির ৩) আওয়ামীলীগ সরকারী ভাবে প্রধানমন্ত্রী পক্ষ হতে ৪) জাতীয়পটির এরশাদ।

জাতীয় বা আন্তর্জাতি পর্যায়ে যে কোন নির্বাচনে যে কোন কেউ ব্যাক্তি বা দল জয়ী হলে তাকে শুভেচ্ছা জানানো কোন দোষের বা কোন অপরাধ নয়। এটি একটি সাধারণ সৌজন্যতা ও ভদ্রতা,

বি,এন,পি জামাত ভারতীয় জনতা পাটির বিজয়ের পর পর মোদিকে শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর মনের পরিচয় দিয়েছে, স্বাভাবিক ভাবে এটাই হওয়া উচিত প্রতিবেশী রাষ্ট্র ও সরকারের সাথে , প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি কোন সমস্য হয় তা আলোচনা ও কুটনৈতিক ভাবে সামাধান হওয়া উচিত, যুদ্ধ বা রাস্তাঘাটে উষ্কানী মুলক ও খোচাঁ দিয়ে বক্তব্য, ব্যঙ্গবিদ্রুপ মশকরা করে কথা বার্তা বলে প্রতিবেশী রাষ্ট্রর সাথে সমস্য সমাধান করা যায় না সেটা অন্তত বি,এন,পি এখন বুঝতে পেরেছে।



এবার দেখা যাক মোদিকে শুভেচ্ছা জানিয়ে বি,এন,পি কি কি নগ্ন লজ্জার উদাহরণ সৃষ্টি কররো।

১) মোদির চুড়ান্ত বিজয়ের আগে ও পূর্ণঙ্গ নির্বাচনী ফল ষোষিত হবার আগেই, এবং নির্বাচন কমিশন হতে বেসরকারী ভাবে চুডান্ত ভাবে বিজয় ঘোষনার আগেই বি,এন,পি মোদিকে শুভেচ্ছা জানান, যা ছিল একটি অত্যান্ত লজ্জা জনক ব্যাপার, মানুষ নীচে নামে কিন্তু বি,এন,পি মত এত বড় একটি দলকে হুট করে এতটুকু নীচে নেমে যাওয়াটা সত্তি লজ্জার ব্যাপার,


২) বিজেপির অফিসিয়াল কর্তৃপক্ষ হতে জানা গেছে নির্বাচনের পর পর সর্বপ্রথম মোদিকে শুভেছ্চা জানানা বাংলাদেশ হতে খালেদা জিয়া। এটাই ছিল মোদির বিজয়ের সর্বপ্রথম কোন শুভেচ্চা। -------- বি,এন,পি এটা দেখে মনে হয়েছিল তারা আগে থেকেই শিকারীর ওৎপেতে বসে ছিল কখন মোদিকে সবার আগে দ্রুত শুভেচ্চা জানাবে।

৩) বাংলাদেশকে ভারতের কাছে ভুমি ছেড়ে দিতে হবে, খুলনা হতে সিলেট পর্যন্ত সরল রেখে টেনে, এটা মোদির নিজ মুখে বলেছিল, যদিও হাসিনা খালেদা কেউ এর বিরুদ্ধে টু শব্দ করেনি, কিন্তু এটা খালেদাজিয়ার জন্য লজ্জার ব্যাবাপর, যখন মোদি এই কথাটি বলেছিল তখন মোদি প্রধান মন্ত্রী ছিলনা, অন্যদিকে হাসিনা ছিল প্রধান মন্ত্রী, বিষয়টি সরকারী ভাবে প্রতিবাদ করার সুযোগ ছিলনা, কিন্তু সেই যদি খালেদা জিয়া এর প্রতিবাদ করতে তা হলে বুঝতা তিনি সত্তি সত্তি দেশ প্রেমিক,

৪) ১৬ ই মে পর ভারতের পশ্চিম বঙ্গ হতে সকাল বাংলাদেশীদের ভারত ছাড়তে হবে, এটা বলার পর পর ফেসবুকে ও ব্লগে বি,এন,পি জামাত পন্থী নেতা সমর্তক কর্মীর বেশ হৈচৈ ফেলে দিল, বাংলাভিশন চ্যানেলে এটা বার বার দেখানো হচ্ছিল, এখন কোথায় এই সব হৈচৈ? এটা কি বি,এন,পি জামাতের জন্য লজ্জার নয়।

৫) গত ২০০৫ সালের ২৭ শে জানুয়ারী আওয়ামীলীগ নেতা ও তখনকার বিরুধী দলীয় নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা কান্ডের পর পর বাংলাদেশে সার্ক সম্মেলন হবার কথা ছিল, তখন ভারতে প্রধান মন্ত্রী ছিল (ভারতীয় জনতা পাটি) বিজেপি নেতা অটল বিহারী বাজপায়ী, ঠিক তখন বাংলাদেশের ক্ষমতায ছিল বি,এন,পি , তখণ ঐ সময় অটল বিহারী বাজপায়ী বাংলাদেশে অনুষ্টিতব্য সার্ক সম্মেলনে আসতে অস্বকৃতি জানান, কারণ হিসাবে উল্লেখ করন বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ভাল নয় , তায় অটল বিহারী বাজপায়ী বাংলাদেশে সার্ক সম্মলেনে আসা সম্ভব নয়। তখন বি,এন,পি পক্ষ হতে বিজেপি কে অনেক গালমন্ধ করেছিল বি,এন,পি, এখন সেই বিজেপিকে আবার আগাম শুচ্ছে জানালো বি,এন,পি, আমি মনে করি এটি একটি বি,এন,পি জন্য লজ্জজনক ব্যাপার।

৬) নরেন্দ্র মোদির শপথের নির্ধারিত দিন ছিল ২১ মে। কিন্তু শপথের নির্ধারিত দিন ২১ মে রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী। নরেন্দ্র মোদি চাইছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী তার শপথ অনুষ্ঠানে থাকুন। এ দিন শপথ অনুষ্ঠানে যেতে সোনিয়া-রাহুলের আপত্তি থাকলে নরেন্দ্র মোদি তাদের শপথগ্রহণ পিছিয়ে২৬ তারিখ নির্ধারণ করছেন বলে জানা গেছে। বিজেপীর বিজয়ে আমাদের দেশের নেতা কর্মীরা উল্লসিত হওয়ার আগে মোদির এই সৌজন্যতা, এই শ্রদ্ধাবোধ নিজের মাঝে আনুন। আমরা দেখি জাতীয় শোক দিবসে কেক কেটে মিথ্যা জন্মদিন উৎসব ! হায়রে জাতি এরই নাম বুঝি গণতন্ত্র, এরই নাম বুঝি দেশপ্রেম!

৭) সর্বশেষ তথ্য আনুসারে মোদির প্রধানমন্ত্রী শফত অনুষ্টানে অমন্ত্রণ পেতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সকল সার্ক ভুক্ত দেশের প্রধান মন্ত্রীরা, কিন্তু এতে বি,এন,পি কোন অমন্ত্রণ পাবার কোন সম্ভবনা নেই বলে জানা গেছে, বি,এন,পি কাছে এখন প্রশ্ন ------- যদি শেখহাসিনা মোদির শফত অনুষ্টানে উপস্থিত হয় বি,এন,পি এটাকে কি ভাবে মুল্যায়ন করবে?

৮) আওয়ামীলীগকে ভারতীয় দালাল ( ভাদা), ভারতীয় কুকুর (ভাকুর) , ভারত আওয়ামীলীগে প্রভু, কত কিছু বলা হত, মোদিকে বি,এন,পি হতে আগাম শুভেচ্ছা জানানোর পর এখন তারা ( বি,এন,পি ) এই শব্দ গুলোকে কি ভবে মুল্যায়ন করবে, এখন প্রশ্ন কারা বাস্তব ভাদা ভাকুর?


বিজেপি ও মোদির বিজয়ের পর বাস্তবে মনে হচ্ছে বিজেপি জয়হয়নি, জয়ী হয়েছেন খালেদা জিয়ার বি,এন,পি, আরো মজার ব্যাপার হল বি,এন,পির মতে কংগ্রেসের পরাজয় নাকি আওয়ামীলীগের পরাজয়, কিন্তু ইতিহাস পর্যালোচনা করে দেখা যায,
বি,এন,পির জন্ম লগ্ন হতে আজ পর্যন্ত ভারত সাথে বি,এন,পির কোন রাজনৈতিক দল বা কোন সরকারের সাথে কোন সময় গভীর সুসর্ম্পক ছিলনা, গভীর সুসর্ম্পক না থাকলেও আবার একেবারে খারাপ বা শত্রুতাও ছিলনা।

আবার আওয়ামীলীগ ও ভারত সর্ম্পক বিবেচনা করলে দেখাযায়, ভারতের সাথে আওয়ামীলীগের একে বারে অত্যান্ত গভীর অন্তরঙ্গ কোন সর্ম্পক ছিলনা, যে টুকু ছিল তা স্বাভাবিক , যা সাধারণত দুটি প্রতিবেশী দেশের মধে যে রকম বন্ধুত্বপূর্ন হয়ে থাকে।

ভারত বনাম বি,এন,পি। এবং ভারত বনাম আওয়ামীলীগ এই দুটি অপশন তুলনা মুলক চিত্র বিবেচনা দেখাযায়।

১) বি,এন,পি বনাম ভারত ( শত্রুতা নয়, বন্ধুত্বও নয়)
২) আওয়ামীলীগ বনাম ভারত ( শত্রুতা নয়, তবে বন্ধুত্ব )


মোদির বিজয়ে বি,এন,পির খুশি এটা একটা বি,এন,পি অবুঝ ও বোকা রাজনৈতিকের বহিপ্রকাশ ও নগ্ন লজ্জার উদাহরণ।





সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৪ দুপুর ২:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×