আমরা খুবই সাধারণ মানুষ, নাগরিক হিসাবে শুধু একটু শান্তিতে বসবাস করতে চায়, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার মাঝে থাকলে আমাদের জন্য যথেষ্ট। গেল রমজানের একমাসে দেখলাম দেশ আল্লাহর রহমতে খুবই সুন্দর চলেছিল, মানুষ খুবই আনন্দ আর উৎসাহের মাধ্যমে উৎযাপন করল পবিত্র ঈদ। র্মাকেট গুলো ছিল ক্রেতা বিক্রেতার প্রচন্ড ভীর আর সাধারণ জনগণের মাঝে ছিল প্রচুর আনন্দ। সাম্প্রতি আইন শৃঙ্কলা , বিদ্যুত, অর্থনৈতিক অবস্থা সবই ঠিক আছে,
কিন্তু খুবই দুঃখের বিষয় মানুষের যখন অনন্দ আর খুশির আগ্রহ নিয়ে যখন অপেক্ষা করতেছিল ঈদের, ঠিক সেই মুর্হুতে বি,এন,পির পক্ষ হতে হুমকি দেওয়া হচ্ছে সরকার পতনের অন্দোলনের।
ঈদের পর শুরু হতে যাচ্ছে আবার আন্দোলন, আন্দোলন মনে জ্বালাও পোড়াও, ভাংচুর, দাঙ্গ হাঙ্গামা, গাড়ী ভাংচুর, রেল লাইন উপড়ে ফেলা, রাস্তার পার্শ্বের গাছ কেটে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা।
বি,এন,পির মনে রাখা উচিত তার যতই র্দুবার আন্দোলন করুক আওয়ামীলীগ সরকারের পতন তো দুরের কথা তাদের এক চুলও নাড়ানো যাবে না, তার অন্যতম কারণ বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত ও আ্ইনগত ভাবে বৈধ, একটি বৈধ সরকারকে হুট করে অবৈধ আন্দোল বা মনের ইচ্ছা দাহাঙ্গা হাঙ্গামা জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড করে ক্ষমতা চ্যুত করা যায় না। বি,এন,পি সামনে একটি পথ খোলা আছে, সেটি নির্বাচন, নির্বাচনে ছাড়া আওয়ামীলীগ সরকারের পত করা বি,এন,পি পক্ষে কোন অবস্থায় সম্ভব নয়, তার প্রমাণ আমার গত ৫ ই জানুয়ারী নির্বাচনের আগে খুবই ভাল করে দেখলাম।
বি,এন,পি যাদি দেশের মানুষকে ও দেশকে ভালবাসেন তাদের উচিত এই মুর্হুতে আন্দোলন হতে দুরে থাকা। আওয়ামীলীগের বিরুদ্ধে শান্তিপুর্ণ ভাবে জনমত জনমত সৃষ্টি করে ও বি,এন,পির জনপ্রিয়তা যেন বৃদ্ধি পায় সেই দিকে মনোযোগ দেওয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




