দুঃখবিলাস
দুঃখ আমার আকাশ পাতাল , দুঃখ আমার সকাল বিকাল
দুঃখ তোমার দুঃখ আমার
এসো করি ভাগাভাগি
না হয় নিলে একটু বেশী ।
দুঃখ আমার সারাবেলা , দুঃখ রাত্রি সন্ধ্যাবেলা
ছোটো দুঃখ বড় দুঃখ
সকল দুঃখ মাখামাখি
আবার দুঃখ দুঃখ কাটাকাটি ।
দুঃখ আমার পাখির গানে , দুঃখ নদীর কলতানে
দুঃখ ক্লান্তি দুঃখ শ্রান্তি
দুঃখের মাঝে আমার বাস
দুঃখ আমার সর্বনাশ ।
হাজার কোটি দুঃখের মাঝে আমি থাকি হাসি মুখে,
ভাবি কখন দুঃখের সাগর হারায় হাসির রৌদ্রস্নানে,
দুঃখ নিয়ে কাটাই সময় , দুঃখ নিয়ে গল্প লেখা
দুঃখ আমার কাব্যপ্রদীপ , দুঃখ আমার বিলাসিতা।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





