somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রভুভক্ত কুকুর এবং তার প্রভুর গল্প

১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লম্বা করে রোগা যে মেয়েটি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে আছে ,তার নাম সাবা । সাবা মাসানী । সাবার দৃষ্টিতে এখন কেবল বিস্ময় । হঠাৎ করেই তার জিমির কথা মনে পড়লো , সেও কি জিমির মত মারা যাবে।
সাবা মাসানীর জন্ম কুয়েতে । নাম এবং চেহারায় মধ্যপ্রাচ্যীয় একটা ভাব রয়েই গেছে । সে যখন দেশে ফিরে আসে , তখন তার বয়স ১২ । সেই সময়টা তার খুব খারাপ কাটতো , যতদিন না জিমির সাথে তার পরিচয় হয় । পরিবেশ ,আবহাওয়া ,ভাষা সবই ছিল তার অপরিচিত । একে তো বয়ঃসন্ধিকাল তার উপর
এতটা বাহ্যিক চাপ তার জীবনকে বিষিয়ে তুলেছিল । হঠাৎ করেই ,বাড়ির পাশের মাঠে জিমিকে খুঁজে পায় সে। খুঁজে পায় সময় কাটানোর জন্য একজন সাথী । জিমি আর কেউ না , একটি অদ্ভুত সুন্দর কুকুরছানা। সেই সময়টার বেশিরভাগই সাবা কাটিয়েছিল জিমির সাথে । তার একমাত্র খেলার সাথী ।
কিন্তু হঠাৎ একদিন জিমিকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা । একমাত্র মেয়ে সাবার প্রিয় খেলার সাথী, শওকত সাহেব হন্যে হয়ে খুঁজলেন বটে , পেলেন না। সাবার সে কি কান্না । পরের দিন সাবা স্কুলে যাচ্ছিল । হঠাৎ রাস্তায় রক্তাক্ত একটা মাংসপিণ্ড দেখতে পেল সে । গলার বেল্ট দেখে তার চিনতে ভুল হয় না । বেখেয়ালে হোক বা ইচ্ছাকৃত করেই হোক কিংবা পশু ভেবে তাচ্ছিল্য করেই হোক কেউ একজন গাড়িচাপা দিয়েছে জিমিকে । গন্ধ বেরুচ্ছিল জায়গাটা থেকে । সাবা দ্রুত সরে এসেছিল সেখান থেকে । দৃশ্যটা সে ভুলতে পারেনি কখনো ।
সাবাকে কিছুক্ষণ আগে একটা মাইক্রোবাস ধাক্কা দিয়ে কোথায় যেন চলে গেল । আশেপাশের মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তাকে দেখছে । সাবার জিমির কথা মনে পড়ছে । জিমির কথা । জিমিকে সে ছুঁয়েও দেখেনি সেদিন । তাকেও কি কেউ ছুবেনা । সে ও কি এখন কেবল একটা রক্তাক্ত মাংসপিণ্ড ।

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় সাবা । মারা যাওয়ার সময় তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল । উপহাসের হাসি । আর মাথায় ছিল একটা প্রশ্ন “আচ্ছা ,মানুষ আর কুকুর তো তাহলে একই । নিজেকে তাহলে মানুষ কেন শ্রেষ্ঠ ভাবে ?

মেয়ে ভার্সিটিতে গেছে সকালে। দুপুরের মধ্যে ফেরার কথা ।এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল,
কি ব্যাপার ? মেয়ের মোবাইল ও বন্ধ ।মাঝে মধ্যেই মেয়েটা দেরি করে ফেরে ,তাই বলে মোবাইল বন্ধ থাকবে কেন ? মেয়ের বান্ধবীদের বাসায় খোঁজ নিবেন ভাবছেন ঠিক এমন সময় ফোন এলো।
“শওকত সাহেব বলছেন ? “
“ কে ? “
“ আমি ঢাকা মেডিকেল থেকে বলছি ।“
ধক করে উঠলো শওকত সাহেবের বুকটা ।
“ কেন? কি হয়েছে ? “
“ তেমন কিছুনা ,আপনি একটু আসুন ।“

লাশঘরে একটা রক্তাক্ত মাংসপিণ্ড দেখতে পেলেন শওকত সাহেব । কিন্তু নীল শাড়ি দেখে ,তার চিনতে ভুল হয় না । শখ করে আজ মায়ের একটা শাড়ি পরেছিল মেয়েটা ।শওকত সাহেবের মাথাটা হঠাৎ করেই শূন্য হয়ে যায় । মাথাটা কেমন থেঁতলে গেছে মেয়েটার । নীল আর লালের এক অদ্ভুত সংমিশ্রণ সাবার শরীরে । শওকত সাহেব বীভৎস আলপনাটার দিকে অবাক হয়ে চেয়ে থাকেন ,আর ভাবেন “আমার মেয়েটা কি মারা গেল ? নাকি তাকে হত্যা করা হল? এর বিচার কি আমি পাব ?নাকি পাব ১ লক্ষ টাকার একটা চেক।“
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×