ক্রিকইনফো সহ অনেক জায়গাতেই বাংলাদেশের কালকের জয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে । DL মেথড এর নামে নাকি শ্রীলংকা কে জোর করে হারানো হয়েছে , প্রথম আলোতে , উৎপল শুভ্র এর লেখা পরে মনে হল , যে বৃষ্টি নিজেই ব্যাট করে রান করে দিয়ে গেছে ।
আপনাদের বলি এশিয়া কাপের কথা কি ভুলে গেছেন । শ্রীলংকা ৪৯.৫ এ ২৩২ রান করে , আর বাংলাদেশের ৯.৫ ওভার কাটা হলেও রান কাটা হয় মাত্র ২০ । অর্থাৎ ৪০ ওভার এ টার্গেট দেয়া হয় ২১২ । ঐদিন ডিএল মেথডে শ্রীলংকা উপকৃত হলেও টাইগাররা ৩৭ অভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে ।
ক্রিকইনফো তে একজনের কমেন্ট এ বাংলাদেশ কে এতটাই হেয় প্রতিপন্ন করা হয়েছে , যে চুপ থাকতে পারলাম না । আমরা সব জায়গায় খেসারত দেই , সব জায়গায় , আম্পায়ার ভুল ডিসিশন দিছে , সব আমাদের বিপক্ষে যায় , বাংলাদেশের পক্ষে কোন ভুল ডিসিশন আসছে কিনা তা আমার স্মরণে আসছে না । আমাদের আলু ক্ষেতের মধ্যে ব্যাট করতে দিয়া , নিজেরা আবার পরেরদিন ঘাস ছাইটা চুরি করবা ঐটাও কিছু না । খালি আমরা জিতলেই , ঐটা সমস্যা , এইটা সমস্যা হেন তেন হাবিজাবি দুনিয়ার কথা । ২৭ অভারে ১৮৪ রান করাও ছেলের হাতের মোয়া না , আর বৃষ্টির পরে বোলাররা বাড়তি সুবিধা পায় এইটা সবাই জানে । এখন জিতলেও দোষ হয় বাংলাদেশের । একদিন সবগুলারে বাঘের কামড় খাইতে হবে । We are no more an ordinary side , we are no more minnow .
যারা আজেবাজে কথা বলতেছে সবগুলারে ধইরা বন চটকানা মারা উচিত :@

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





