গতবার প্রজেক্ট ৩৬৫ শুরু করেও শেষ করতে পারলাম না। এবার শখের ফটোগ্রাফী (Amateur Photography) গ্রুপের ডাকে আবার সাহস করছি, আরেকটা চেষ্টা ।
যদিও এটা শুরুর প্ল্যান ছিল ১লা জানুয়ারি থেকে। কিন্তু কালকে কিভাবে যেন ছবি তোলা হল না। সে যাক -
আজকে সকাল থেকেই বাসার সামনের ফঁাকা জায়গায় কিজানি প্রোগ্রাম হচ্ছে, মাইকে সকাল থেকে চলছে ধুমায়ে ভাষন (যদিও একটা শব্দও খেয়াল করিনি) । বিকালে শুরু হল সেইরকম গান (যারে বলে অসম (তবে পাড়ার চায়ের দোকানের জন্য) ) , এই গান শুনে মনে মনে কইলাম এর চাইতে জাতির প্রতি দেওয়া ভাষন গুলাই ভাল ছিল। মেজাজ হইল চরম খারাপ। তারপরও কি আর করা কামলা দিচ্ছিলাম (মানে ল্যাপটপে গুতাগুতি (আমার বাসার মুরুব্বিদের তাই ধারনা))।
রাত আনুমানিক ৯টা বা তার একটু পরে হঠাৎ শুনতে পেলাম আতশবঁাজির শব্দ। তানিয়া ও আমি দিলাম দৌড় জানলার কাছে। দেখি আকাশে সেই রকম রংএর খেলা। দৌড়ের ফাকে দেখলাম তানিয়া অলরেডি ক্যামরা নিয়ে এসেছে। জানালার ফঁাক দিয়ে কয়েকটা ছবি নিয়ে বুঝতে পারলাম এভাবে তোলা সম্ভব না।
সো নেক্সট প্ল্যন ছাদে যেতে হবে। যেমন প্ল্যন তেমনি দৌড় , সাথে ট্রাইপড আর ২ টা ল্যান্স। ছবি তোলায় এখন বাচ্চা বলে তেমন ভাল তুলতে পারি নি।
কিন্তু আমি খুশি, যাক প্রজেক্ট ৩৬৫ আবার শুরু করলাম। সাথে থাকুন, দেখি শেষ করতে পারি কিনা।
ফ্লিকার : Click This Link
500px : http://500px.com/photo/22111941
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।