হাসে অরুন পূব গগনে
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসে অরুন পূব গগনে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে
গাছের ছায়ে
মাটি দিয়ে নিকানো ঘর,
পথের দুপাশে
ধানের খেতে
আলে পথ চলে বরাবর।
বাড়ির কাছে
আমের গাছে
কোকিল ওঠে ঐ ডেকে,
পথের বাঁকে,
কাকেরা ডাকে,
ফেরিওয়ালা যায় হেঁকে।
পুকুর পাড়ে,
গাছের আড়ে,
দোয়েল পাখি গায়,
বাঁশের বনে
আপন মনে
মুরগীরা সবে ধায়।
দূরের মাঠে
পুকুর ঘাটে
পড়ে আসে যবে বেলা,
ছেলেরা এসে,
সবে মিলেমিশে
করে কানামাছি খেলা।
দিনের শেষে
সূর্য যায় ডুবে,
সাঁঝের আঁধার নামে,
আকাশের গায়ে
জোছনা হারায়ে
চাঁদ ঘুমোয় আরামে।
রাত কেটে যায়,
খোলা হাওয়ায়,
ফুল ফোটে বনে বনে,
সকাল বেলায়,
বিহগেরা গায়,
হাসে অরুন পূব গগনে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন