গাঁয়ের পথে লোক চলে
১২ ই মে, ২০১৭ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের পথে লোক চলে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের পথে লোক চলে,
মরাল ভাসে দিঘির জলে।
দিঘির পাড়ে তাল গাছে,
বাবুই পাখির বাসা আছে।
পাখিরা সব বাসায় থাকে,
বাড়ির উঠোনে কাক ডাকে।
ছেলেরা সব পথের পরে,
উড়ায় ধূলো ইচ্ছে করে।
অজয়নদীর ঘাটের কাছে,
মা কালীর মন্দির আছে।
দূরে দেখি শ্মশান ঘাটে,
জ্বলে চিতা দিনে রাতে।
যাত্রী বোঝাই নৌকা আসে,
পূবের গগনে অরুণ হাসে।
যাত্রীরা নামে নৌকা হতে,
পায়ে হেঁটে চলে রাঙাপথে।
গাঁয়ের বধূরা কলসী কাঁখে,
জল নিয়ে আসে নদী থেকে।
গাঁয়ের পথে মোড়ের মাথায়,
ভালুক-ওয়ালা ভালুক নাচায়।
গাঁয়ের বাউল পথের পরে,
একতারা বাজিয়ে গান করে।
গলিপথে চলে ময়রা বুড়ি,
মাথায় লয়ে ধানের ঝুড়ি।
আঙিনায় বসে টুনির মা,
সেলাই করে ফ্রকজামা।
রাস্তার মাঝে নিধিরাম,
ঝাঁকা মাথায় বেচে আম।
পড়ে আসে বেলা সূর্য ডোবে,
নামে আঁধার বাঁশের ঝোপে।
সানাই-এর সুর বেজে উঠে,
চাঁদের আলো জোছনা ফুটে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৭ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন