গাছের ছায়ায় মাটির ঘরে
০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাছের ছায়ায় মাটির ঘরে
লক্ষ্মণ ভাণ্ডারী
গাছের ছায়ায় মাটির ঘরে
করে সবে সুখে বাস,
রাঙা পথের দুই ধারেতে
কচি কচি দূর্বা ঘাস।
আম কাঁঠালের ছায়ায় ঘেরা
আমাদের ছোট গাঁয়ে,
তাল সুপারি খেজুরের সারি
সোনাই দিঘির বাঁয়ে।
সোনাই দিঘির শীতল জলে
মরাল সাঁতার কাটে,
সকাল হলে গাঁয়ের চাষীরা
ধান কাটে মাঠে মাঠে।
গাঁয়ের তাঁতিরা সারাদিন ধরে
বোনে ধুতি আর শাড়ি,
গাঁয়ের কুমোর মাটি দিয়ে গড়ে
মাটির কলসি হাঁড়ি।
গাঁয়ের কামার কামারশালায়
জোরে হাতুড়ি চালায়।
গাঁয়ের মাঝি অজয়ের ঘাটে
সারাদিন নৌকা বায়।
গাছের ছায়ায় মাটির ঘরে
করে সবে সুখে বাস,
সকালে বিকালে কাজ করে
সুখে থাকে বার মাস।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন