নদীর কাছে জোড়া বটতলা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নদীর কাছে জোড়া বটতলা
লক্ষ্মণ ভাণ্ডারী
নদীর কাছে জোড়া বটতলা
কদম খণ্ডীর ঘাট,
প্রতি রবিবারে নদীর এপারে
সেথা বসে এক হাট।
কলসী বোঝাই গোরুর গাড়ি
চলে রাঙা মাটি পথে,
ওপারের লোক এপারেতে আসে
বহু দূর গ্রাম হতে।
রবিবার দিনে হাটেতে আজ
বহু লোক এসে জুটে,
মাথায় লয়ে সব্জির বোঝা
হাটুরেরা আসে ছুটে।
সারাদিন ধরে বেচাকেনা চলে
ক্রেতা বিক্রেতার ভিড়ে,
এখো গুড়ের মাটির কলসী
রাখে অজয়ের তীরে।
রবিবার দিনে হাট বসেছে
ক্রেতাদের আনাগোনা,
মাল বেচাকেনা করে দরাদরি
হট্টগোল যায় শোনা।
তেল চিনি আটা হাঁসমুরগী পাঁঠা
সব বিক্রি হয় হাটে।
কেউবা এনেছে ধামা কুলো ঝুড়ি
অজয় নদীর ঘাটে।
কেউবা আসে কেউ চলে যায়
কেইবা তা মনে রাখে,
ক্রেতাদের ভিড়ে কথা কাটাকাটি
বিক্রেতারা জোরে হাঁকে।
সাঁঝের বেলা ভেঙে যায় হাট
সবে ফিরে যায় ঘরে,
আঁধার নেমেছে নির্জন হাটেতে
অজয়ের নদী চরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন