অগ্নিশিশু সুভাষ
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত মায়ের অগ্নিশিশু তুমি
বীর নেতাজী সুভাষ,
জানিনা আজিকে মোদের ছাড়িয়া
কোথায় করিছো বাস?
সোনার ভারত করিতে গঠন
সাধ ছিল তব মনে,
স্বাধীনতা তরে করিয়াছ রণ
বিদেশী শত্রুর সনে।
আজাদ বাহিনী করিয়া গঠন
হইল নেতাজী নাম,
ত্যাগের মন্ত্রে লইয়াছ দীক্ষা
রাখিতে দেশের মান।
কত জননীর ঝরিল অশ্রু
কত প্রাণ বলিদান,
শহীদের রক্তে ভারত মাটিতে
বহিল রক্তের বান।
স্বদেশের তরে হাতে অস্ত্র ধরে
লড়িল ভারতবাসী,
দলে দলে বীর দেশের সন্তান
গলায় পরিল ফাঁসি।
তোমার ভারত হইল স্বাধীন
দেখিলে না বীর তুমি,
তোমারে লভিয়া ধন্য এইদেশ
স্বদেশ ভারত-ভূমি।
জন্মদিনে তব দেশবাসীগণে
জানাই মোরা প্রণাম,
সবার হৃদয়ে আছ তুমি বীর,
গাহি তব জয়-গান।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন