বাংলা আমার মা
৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা আমার মা
- লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলার মাঠে সোনার ফসল
সোনা ফলে রাশি রাশি,
আমার বাংলা সোনার বাংলা
বাংলা মাকে ভালবাসি।
বাংলা আমার রূপোর কাঠি
রূপের নাইকো শেষ,
সুজলা সুফলা শস্যে শ্যামলা
আমার এ বাংলাদেশ।
বাংলার মাটি বাংলার জলে
পরিপুষ্ট হয় দেহ,
বাংলায় হেরি মাটির ছায়া
মমতা মাখানো স্নেহ।
বাংলার নদী বাংলার জলে
পাল তুলে নৌকা ভাসে,
প্রভাতে হেরি সোনার অরুণ
হিম পড়ে দুর্বা ঘাসে।
বাংলার মাঠে চাষী ধান কাটে
সুরে সুরে গায় গান,
রাখালিয়া সুরে রাখালের বাঁশি
মাতাল করে পরাণ।
বাংলার পথে একতারা হাতে
বাউলেরা গান গায়,
তরুর শাখায় বিহগেরা গায়
চিত্তে পুলক জাগায়।
বাংলা আমার মায়ের ভাষায়
কবিতা রচিত কত,
বাংলায় হেরি পুষ্পের কাননে
ফোটে ফুল শত শত।
বাংলার মাটি মা যে আমার
বাংলা মাকে ভালবাসি,
পুনর্বার যেন জন্ম লয়ে আমি
বাংলায় ফিরে আসি।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন