
শ্মশানে কাঁদে ভালবাসা
-লক্ষ্মণ ভাণ্ডারী
জীবন তরী ডুববে যেদিন দিবসের অবসানে,
রক্তমাংসের দেহটাকে জ্বালিয়ে দেবে শ্মশানে।
সারাজীবন মানুষকে তুমি করলে কত ছলনা,
সময় থাকতে মধুর নাম মুখে কেন বল না?
জীবনপ্রদীপ নিভবে যেদিন কাঁদবে প্রিয়জন,
গলে দেবে ফুলের মালা আর কপালে চন্দন।
দুই চোখে তুলসীর পাতা ছড়াবে গঙ্গার জল,
অঙ্গে দেবে সাদা কাপড় কাঁদবে আত্মীয়সকল।
জীবন সন্ধ্যা আসবে কবে কেহ নাহি জানে,
নিষ্প্রাণ দেহটাকে সবে নিয়ে যাবে শ্মশানে।
দু’দিনের তরে ভবে আসা মিছেই কর আশা
শ্মশান ঘাটে শেষ বিছানায় কাঁদে ভালবাসা।
জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ,
লক্ষ্মণ বলে সময় আছে ধর গুরুর রাঙাচরণ।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


