আমার প্রিয় শহর রাণীগঞ্জ
-লক্ষ্মণ ভাণ্ডারী
রাণীগঞ্জ পশ্চিম বঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা এলাকা । অজয় ও দামোদর নদের মাঝামাঝি অবস্থিত এই শহর মূলত জন্য বিখ্যাত এবং সাথে রেলপথের মাধ্যমে সরাসরি যুক্ত।
রাণীগঞ্জ প্রধানতঃ কয়লা খনি বেষ্টিত জনবহুল শহর। রানীগঞ্জের মধ্য দিয়ে রোড মেজিয়া ঘাটে গিয়ে দামোদর নদীর কাছে মিশেছে। রানীগঞ্জ থেকে পিচ ঢালাই রাস্তা পাণ্ডবেশ্বর পর্যন্ত গিয়ে অজয় নদীর সাথে মিশেছে।

ভৌগোলিক অবস্থান
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 23.62 ডিগ্রি উত্তর 87.13 ডিগ্রি পূর্ব। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৯১ মিটার। রানীগঞ্জের চারধারে বহু খনি অঞ্চল আছে। যেমন মহাবীর কলিয়ারী, নর্থ সিয়ারসোল কলিয়ারী, আমকলা কলিয়ারী, অমৃত নগর কলিয়ারী ও দামোদা কলিয়ারী।
জনসংখ্যার পরিসংখ্যান
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে রাণীগঞ্জ শহরের জনসংখ্যা হল ১২২,৮৯১ জন। এর মধ্যে পুরুষ ৫৩%, এবং নারী ৪৭%।
শিক্ষা
এখানে সাক্ষরতার হার ৬৪%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭২%, এবং নারীদের মধ্যে এই হার ৫৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রাণীগঞ্জ এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিক্ষা প্রতিষ্ঠান
১। সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়
২। গান্ধী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়
৩। রাণীগঞ্জ বয়েজ উচ্চ বিদ্যালয়
৪। রাণীগঞ্জ মারোয়ারী উচ্চ বিদ্যালয়
৫। যমুনাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়
৬। ত্রিবেনীদেবী ভালোটিয়া কলেজ

অর্থনীতি
রাণীগঞ্জ মূলত এখানকার কয়লা খনি এবং খনিজ সংক্রান্ত ব্যবসায়িক কাজের জন্য বিখ্যাত। পূর্ব ভারতের অন্যান্য স্থানের সাথে একটি অর্থনৈতিক বাণিজ্য নগরী হিসাবে কলকাতার মাধ্যমে রাণীগঞ্জ যুক্ত।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




