পরীক্ষার পড়া
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষার পড়া
লক্ষ্মণ ভাণ্ডারী
মাগো আমার পরীক্ষার পড়া
বল কবে শেষ হবে?
পাড়ার সকল ছেলের সাথে
খেলতে যাব মা কবে?
ঐ দেখো মা পূবের আকাশে
উঠেছে সোনার রবি,
ফুলের বনে ফুলকলি ফোটে
দেখি যে সুন্দর ছবি।

সবুজ গাছে পাখিরা নাচে
সারাদিন করে খেলা,
পশ্চিমে রবি পড়েছে ঢলে
পড়ে আসে যবে বেলা।
সকালে বিকালে পড়েছি মেলা
বন্ধ করে মাগো খেলা,
সারাদিন শুধু পড়া আর পড়া
পড়ছি সাঁঝের বেলা।

সাঁঝের আকাশে উঠল তারারা
চাঁদ হাসে জোছনায়,
পড়াশোনায় মন বসে না যখন
বাজে সাঁঝের সানাই।
চোখে আসে ঘুম রাত্রি নিঝুম
তবুও পড়তে থাকে,
শোনে মাঝরাতে শেয়াল ডাকে
অজয় নদীর বাঁকে।

রাত জেগে পড়ে ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে সে রাতে,
শ্রেণীকক্ষে দেখে শিক্ষককে
আসে প্রশ্ন-পত্র হাতে।
ঘুম ভেঙে যায় মায়ের ডাকে
বুক করে দুরু দুরু।
যাবে ইস্কুলে আজ থেকে তার
বার্ষিক পরীক্ষা শুরু।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন