বিদ্রোহী কবি কাজী নজরুল
২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্রোহী কবি কাজী নজরুল
লক্ষ্মণ ভাণ্ডারী
বিদ্রোহী কবি কাজী নজরুল
চুরুলিয়ায় জন্মস্থান,
জামুড়িয়া থানা আছে যে জানা
জেলা পশ্চিম বর্ধমান।
অজয়ের পারে চুরুলিয়া গ্রাম
সবুজ গাছের ছায়া,
চুরুলিয়া গ্রাম কবিতীর্থ ধাম
স্মৃতি বিজড়িত মায়া।
দুঃখে গড়া জীবন কবির
দুঃখ জমে তার মনে,
সুখের আশায় নাম লেখালো
বাঙালি সেনা পল্টনে।
রুটির দোকানে চাকরি ছেড়ে
গড়ে লেটোগানের দল,
গান লিখে সে আপন সুরেই
গাইলো কত যে গজল।
দেশের মাটিতে বিদেশীরা এসে
করেছিলো যে অত্যাচার,
হুংকারি বলে “ছিঁড়ে ফেল ওরে!
পাষাণের ঐ কারাগার”।
অত্যাচারীর খড়্গ কৃপান যবে
রুধিরেই গেল ভিজে,
বিদ্রোহের গান গাইলো সেদিন
“বিদ্রোহী কবি” নিজে।
ভারতের মাটিতে জনম কবির
মরণ হলো কবির ঢাকায়,
বাংলাদেশের জাতীয় কবির
ভারতে মাটির বুকে ঠাঁই।
জন্ম-জয়ন্তীতে আমরা সবাই
কবিরে প্রণাম জানাই,
এসো সবাই মিলে সবে আজ
বিদ্রোহের গান গাই।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১

বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।...
...বাকিটুকু পড়ুনজানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০

আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা...
...বাকিটুকু পড়ুন
মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।...
...বাকিটুকু পড়ুন
ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুন