সকাল বেলা। ভুড়ি কমানের জন্য দৌড় ঝাপ সাইরা বাসার পথে রওনা দিছি। ঘাম পড়তেছে নাক মুখ আর চোখ ছাপায়। দেহি এক রিকশাওয়ালা পাশ দিয়া যাইতেছে, মনে হয় তার দমটা বাইর হৈয়া যাইতেছে! তাকায় দেহি দুই হুজুরে রিক্সায় বৈছে, এমন মোডার মোডা মনে হয় হেগো লাইগ্যা স্পিশাল কমোডের ব্যবস্থা করা লাগে। যাই হোক বিষয়টা দেইখ্যা দিলটা বড়ই পেরেশান হৈলো। ভাবলাম এহন তো ব্যাটারির রিক্সা বাজারে আইছে। এই ব্যাটারির সাথে আরো একটা মেশিন ফিট করতে হৈব। ওজন মেশিন! রিক্সায় উডোনের আগে ওজন নিবো রিক্সাওয়ালা , তারপরে ওজন বুইঝ্যা ভাড়া নিবো। ঠিকই তো? ২০ কেজির মানুষ বহন করতে যে ক্যলরী তার পুড়ানো লাগে, তার চেয়ে ২০০ কেজির মানুষ বহন করতে তার অনেক বেশী ক্যলরী তথা জীবনী শক্তি খরচ করা লাগে। সুতরাং এই সিষ্টেম চালু হৈলে ওজন পুরন (গুন চিহ্ন) দুরত্ব সমান সমান কত হবে সেটা হিসাব করে বেচারা ভাড়া চাইতে পারবো।
সরকার ইচ্ছা করলে সিএনজির মতো রিক্সাতেও ডিজিটাল মিটার বসায়া দিতে পারে। সেখানে ওজনের সাথে দুরত্বের একটা নির্দিষ্ট ভাড়া ক্যালকুলেমন করে ফিট করে দিলেই হলো। এটাশুধু রিক্সা না, সিএনজি বা অন্যান্য ট্রান্সপোর্টেও ইউজ করা যায়। এই সব ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। আইজ বাংলা নিউজ ২৪ খুইল্যা দেহি সর্বনাশ! আমার চিন্তা ভাবনা চুরি হৈ গেছে।
মুটিয়ে যাওয়া নিয়ে দুঃখ কার না থাকে! সে দুঃখ আরও বাড়াতে এবার প্রস্তাব আসছে মোটা শরীরের যাত্রীদের জন্য প্লেনে ভাড়া দ্বিগুন করে দেওয়া। শরীরের ওজন মেপে ভাড়া নির্ধারণ! ৯ স্টোন যার ওজন তার চেয়ে ১৮ স্টোন ওজনধারীর ভাড়া দ্বিগুন।
এয়ারলাইন্সগুলো যখন বাড়তি জ্বালানি দরের সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে তখন কোন যাত্রী কতটুকু ওজন নিয়ে ফ্লাইটে উঠলেন আর কতটুকু জায়গা দখল করে বসলেন সে বিষয়ে একটু হিসেবি না হলে আর চলছে না তাদের। ....... পেলেন আলারা যদি ওজন মেপে বাড়তি ভাড়া নিতে পারে, তাইলে রিকশাওয়ালাদের কি দোষ? মোটা মানুষ বহন করতে বিমান আলাগো অতিরিক্ত তৈল পুড়ে, আর রিক্সা ওয়ালাগো কি শরীর পুড়ে না?
লিঙ্কু: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





