স্যামসাঙের খাষ্টমার খোঁয়াড় (কাষ্টমার কেয়ার! )
১২ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুমিকা না রেখে আসল কথায় যাই। আমি কিছু দিন আগে বসুন্ধরা সিটি শপিং মল থেকে একটি স্যমসাং মোবাইল খরিদ করি। দাম ২০,০০০ সামথিং। কিন্তু মোবইলটা ব্যবহার শুরু করার কয়েক ঘন্টার মাঝেই ডিষ্টার্ব শুরু করলো। কল আসলে রিসিভ করি। কিন্তু আমিও কিছু শুনি না, আবার আবার আমার কথাও কেউ শুনে না। ব্যাটারী খুলে আবার লাগালাম। বেশ চল্লো কিছু সময়। তার পর আবারো সেই একই সমস্যা। আমার সাথে সবার যোগযোগ প্রায় বন্ধ হবার উপক্রম। পুরানো একটি নোকিয়া সেট ছিলো - সেটাকেই বিপদের সাথি করে গেলাম কাষ্টমার কেয়ার সেন্টারে। তারা দেখে শুনে কি করে দিলো। দেখলাম সব ঠিক আছে। বাসায় নিয়ে বাসার পর দেখি যা তাই ... সমস্যা একই। আবারো পরের দিন নিয়ে গেলাম। এবার ওনারা কিছু দিনের জন্য সেটটি রেখে দিলো। তার পর তারা কি করেছে জানি না। আমি সেটটি পুনরায় তাদের থেকে ফেরৎ পেয়ে একদিনও শান্তি মতো ব্যবহার করতে পারি নাই। সেই একই প্রব্লেম। আবারো তাদেরকে তাদের সেট ফেরৎ দিয়েছি। আজ ১৫ দিন হলো তারা মাদার বোর্ড ফাদার বোর্ড ভাই বোর্ড বোন বোর্ড কি সব সারাই করছে আমি জানি না। তারা এখনো আামাকে সেটটি ফেরৎ দেয়নি।
মোবাইল মানুষ কেনে ব্যবহার করার জন্য। এভাবে সারাই খানায় ফেলে রাখার জন্য নয়। তারা যদি সারতে না-ই পারে, তবে ফেরৎ বা রিপ্লেস করে দিতে পারে। কিন্তু কিছুই তারা করছে না। এভাবে কাষ্টমারকে হয়রানি করার কি কোন আইনগত সমাধান আছে?



এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন