আমাদের দেশে কি কোন দিনই গুনগত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা হবে না? কোন দিনই কি সঠিক মেধার মূল্যায়ণ হবে না? সেই ছোট বেলা থেকেই দেখে আসছি যারা ট্রিকস করতে পারে তারাই জিতে যায়। সমাজে রাষ্ট্রে সর্বত্রই। নকল করে পাশ করা অমুক তমুক রাই আজ সমাজ সংস্কারক। সরকারী কর্মকর্তা ....। (সবাই নয়) আর আমরা হুকুমের গোলাম ... চাকর।
আজ পরীক্ষা দিতে গেলাম হাইকোর্টের এনরোলমেন্টের। সেখানেও দেখি নকলের মহচ্ছপ। আমার সামনেই এক মহিলা দেখি ছোট ছোট করে ফটোকপি করা উত্তর পত্র প্রশ্নের মধ্যে রেখে আপনমনে লিখে চলেছে। আর পরীক্ষকরা তার আশ পাশ দিয়ে হেটে চলে যাচ্ছে। আর নকল বা অসদুপায় অবলম্বন রোধে তারা কি করেছেন? মোবাইল, ব্যাগ , কোন ইলেকট্রনিক্স ডিভাইস সংগে না রাখার ঘোষনা দিয়েছেন। অথচ আশে পাশে সবাই দেখি ঠিকই এনলগ কায়দায় বিদ্যা জাহির করে যাচ্ছেন। তাহলে আমরা এতো কষ্ট করে পড়লাম কেন ? এই নকলবাজরা তো ঠিকই পাশ করে হাইকোর্টের সনদ নিয়ে বিরাট উকিল হিসাবে দুই দিন পরেই বড় বড় জ্ঞ্যানের বুলি কপচাবে ... আর আমরা মূর্খরা মূর্খই থেকে যাব .....
ধিক্কার জানাই এমন পরিবেশের, এমন ব্যবস্থার ... যেখানে মেধার মূল্যায়ন হয় না, হয় ধূর্ততার মূল্যায়ন .....
আর এভাবে মুখস্ত করা ড্রাফটিং খাতা ভরে উগরে দিতে পারলেই কি ভালো ল প্র্যাকটিশনার হওয়া যায় ... !!!
পুরো ব্যপারটাই ফানি ...

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




