somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেজাল ঔষধ হতে নিরাপদ থাকতে নতুন এ্যপসকে সুস্বাগতম!!

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দেশে ভেজাল হয় না এমন কোন জিনিষ নাই। যাই ধরবেন, আসল না নকল তা চিন্তাতে আসবেই। ভয়াবহ জাল আর প্রতারনার ফাদ ছড়িয়ে আছে সর্বত্র। আমাদের দেশের ঔষধ শিল্প বর্তমানে আশাব্যঞ্জক একটি খাত। এই খাতেও ভেজাল ৗষধে ছয়লাব।

মির্জাপুর উপজেলায় ফুডস সাপ্লিমেন্টের নামে বিদেশি নকল ও ভেজাল ভিটামিন ক্যাপসুল ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে। সেই কারখানার তৈরি বিভিন্ন ঔষধ এখানকার বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করা হচ্ছে। সেইসব ঔষধের কৌটার গায়ে ইংরেজিতে লেখা আছে গুণাগুণের আকর্ষণীয় বর্ণনা। এইসব ঔষধের লেবেলে কোনো ডিএআর নম্বর নাই। নাই উৎপাদন ও মেয়াদের শেষ তারিখও।

আবার একশ্রেণির লাইসেন্সধারী বা লাইসেন্সবিহীন কোম্পানি অনবরত ভেজাল ঔষধ উতৎপাদন করেই যাচ্ছে যাহা উদ্বেগজনক। এইসব কোম্পানির সংখ্যা খুব বেশি নহে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাদের দাপট ও প্রভাব অনেক বেশি। এতে ভাল কোম্পানিগুলি মার খেয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কচরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগী রোগীরা। কার্যত মির্জাপুরের ন্যায় দেশের সর্বত্র গ্রাম-গঞ্জের হাট-বাজারে ভেজাল ঔষধের ছড়াছড়ি পরিলক্ষিত হয়। অশিক্ষা ও অসচেতনতার সুযোগ নিয়ে অনেকেই এমন অন্যায় ব্যবসায় চালিয়ে যাচ্ছেন নির্দ্বিধায়। মির্জাপুরের ঘটনা তাহারই প্রমাণবহ।

কিছু নিম্নমানের ঔষধ আসছে সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে। কোথাও কোথাও মুদি দোকানেও নানা ক্ষতিকর ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপ জাতীয় ঔষধ বিক্রয় হচ্ছে। রাজধানী ঢাকার মিটফোর্ড পাইকারি ঔষধ মার্কেটে নকল ঔষধ বিক্রয়ের দৃষ্টান্তও রয়েছে। মাঝে মাঝে অভিযান চালানো হয় বটে, তবে কিছুদিন পরে যা তাই থেকে যায়।

ড্রাগ মার্কেটের তথ্যানুযায়ী বাংলাদেশের ১৮,০০০ হাজার কোটি টাকার ঔষধের মার্কেটে প্রতি বছর ৬০০ কোটি টাকার নকল ঔষধ সরবরাহ হয়ে থাকে।

দেশের ঔষধ শিল্পের এই করুণ পরিস্থিতি হতে মুক্তি পেতে এদেশীয় কোম্পানী রেনাটাই সর্বপ্রথম চুক্তি করেছে Panacea Live Ltd এর সাথে। এটা খুবই আশাব্যঞ্জক একটি বিষয়। রেনাটার উৎপাদিত ম্যক্সপ্রো (এসিডিটির জন্য) বা রোলাক (ব্যথা উপসমের জন্য) কিনলেই ঔষধের গায়ে লেখা কিছু কোড ২৭৭৭ নাম্বারে এসএমএস করলেই ভোক্তাকে দ্রুত জানিয়ে দেয়া হবে, ঐটি আসল না নকল ঔষধ। আমার মতে এই সিস্টেমটি দ্রুত সব ঔষধ কোম্পনীর গ্রহণ করা উচিৎ। জীবন বাচানোর চেয়ে ঔষধ খেয়ে যদি জীবন প্রদীপ নিভে যায়, তাহলে তার মতো দুঃখ আর কি হতে পারে!

তথ্য সূত্র- সুন্দর যুগপোযোগী উদ্যোগ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×