somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজীতে বলে টিট ফর ট্যাট। ভাবার্থ দাড়ায় যেমন বুনো ওল তেমন বাঘা তেতুল!!

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





একজন স্বর্ণব্যবসায়ী সন্ধ্য বেলা বাসায় ফিরে দেখে তার স্ত্রী মন ভার করে বসে আছে। চোখে মুখে তার বিষাদের ছায়া। কিছু একটা যেনো তার খুঁইয়েছে। স্বামী ঘরে ফিরে স্ত্রীর এমন মুখ ভার দেখে জিজ্ঞেস করলো-
স্বামী- কি ব্যপার! কি হয়েছে আমার সোনা বউয়ের? মন খারাপ কেনো? স্ত্রী একটু চুপ থেকে বল্লো
স্ত্রী- আজকে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে।
স্বামী- কে ?
স্ত্রী- দুধ ওয়ালা। দুধের পাত্রটি আমার হাতে দেবার সময়, সে ইচ্ছা করে আমার হাত ধরে রেখেছিলো।
স্বামী- ইয়াল্লাহ! বলো কি? এতো বড় স্পর্ধা দুধ ওয়ালার!! পরক্ষনেই স্বামীর মনে পড়লো সেও তো প্রায়ই তার দোকানে আসা সুন্দরী রমনীদেরকে চুড়ি পরানোর উছিলায় প্রয়োজনের চেয়ে বেশী সময় ধরেই তাদের হাত ধরে রাখেন। আর আজ গোয়ালা বা দুধ ওয়ালা তার ঘরের ইজ্জতের উপর হাত দিয়েছে!! লজ্জায় সে নিজেকে ধিক্কার দিতে লাগলো আর মনে মনে সংকল্প করলো আর কখনোই সে এমন কাজ করবে না।

এভাবেই যদি সমাজের সব মানুষ তার কৃত কর্মের ফল সরাসরি ভোগ করত তবে হয়তো সমাজে এতো দূর্ণীতি থাকতো না। অনেক আগে একটি ঘটনা শুনেছিলাম। এক মুদি দোকানী সব সময় ভেজাল আর নষ্ট দ্রব্য বিক্রি করে অধিক মুনাফা করে। একদিন তাকে তার প্রতিবেশী দাওয়াত করলো। যথাসময়ে সে দাওয়াতে গেলো এবং খাবার খেয়ে ভিষন অসুস্থ্য হয়ে পড়লো। সে তখন প্রতিবেশীকে জিজ্ঞেস করলো কোথা থেকে খাবার কিনেছিলেন? প্রতিবেশী বল্লো আপনার দোকান থেকেই তো সব কিনেছি!!

কাওকে ঠকিয়ে কোনদিন বড় কিছু অর্জন করা যায় না। একবার তিন বন্ধু (মনে মনে পরস্পরকে হিংসা করতো) বাড়ি থেকে বের হয়ে কোন এক বাড়ি থেকে অনেক টাকা পয়সা চুরি করলো। চুরির সম্পদ বনের ভেতরে বসে ভাগ বাটোয়ারা করার পর এক বন্ধুকে বল্লো বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসতে। যখন সেই বন্ধু খাবার কিনতে গেলো, তখন অপর দুজন যুক্তি করলো ও ফিরলে ওকে মেরে ওর ভাগের টাকাটা নিজেরা ভাগ করে নেবে। যুক্তি মত সেই বন্ধু খাবার নিয়ে ফেরার সাথে সাথে অপর দুই বন্ধু তাকে মেরে ফেল্লো। তারপর তার আনা খাবার খেলো। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বিষের যন্ত্রণায় ছট ফট করতে করতে মারা গেলো। অর্থাৎ যে বন্ধু খাবার কিনতে গিয়েছিলো, সেও মনে মনে ফন্দি করেছিলো যে, বিষ মিশ্রিত খাবার খাইয়ে দুই বন্ধুকে মেরে নিজেই সব সম্পদ হাতিয়ে নেবে। ফলশ্রুতীতে দেখা গেলো কেওই আর ঐ সম্পদ ভোগ করতে পারলো না।

এসব কাহিনী বা ঘটনা একটি বার্তাই সরবরাহ করে, সেটি হলো পরের জন্য খারাপ কিছু করলে, সেটি কখনো নিজের জন্য ভালো হতে পারে না। আমরা এই শিক্ষা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি ......
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×