somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহলান
সেবার মাধ্যমে বন্ধুত্ব

পাঠক ধরার সহীহ ফাঁদনামা!! পড়লে ভালো, না পড়লে আরো ভালো!!! ;)

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবাই মেলা মেলা কথা ব্লগে লিখেই যাচ্ছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা ভার্চুয়াল পাতায় পাতায় ভরে যাচ্ছে আমাদের সামু ব্লগ। কারোর লেখা আবার সর্বাধিক পঠিত, কারো আবার সর্বাধিক লাইক প্রাপ্ত, কারোটা আবার সর্বাধিক মন্তব্য প্রাপ্ত। তবে অধিকাংশের লেখাই দেখি সর্বাধিক অপঠিত, লাইক তো দূর, শূন্য মন্তব্যপ্রাপ্ত। কষ্ট করে লেখার পরেও যখন লেখা হিট খায় না, তখন লেখক চিন্তা করে কি উপকরণ মিশ্রণে লেখা তৈরী করলে আমার এই লেখা খানি ডান পাশের সরু ভিআইপি কলামে সর্বাধিক লাইক প্রাপ্ত বা সর্বাধিক মন্তব্য প্রাপ্ত বা সর্বাধিক পঠিত তকমা পেয়ে ঘন্টা তিনেকের জন্য ঠাঁই পাবে? যারা এমন চিন্তা ভাবনা করছেন, তাদের আর কোন চিন্তার কারণ নাই। এই সমস্যার সুবর্ণ সমাধান দেয়ার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস! (মনে মনে ভাবছি, এই বার আমার এই লেখা ভিইপি কর্ণারে আশ্রয় না পাইয়া কই যাইবো! ;) )

প্রিয় সহ ব্লগার গন! শুরুতেই আপনাদেরকে আমি বলবো লেখার বিষয় ও হেডলাইন নির্বাচনে কৌশলী হোন। নিম্নে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বাতলায়া দিবো, এই পদ্ধতি অনুসরণ করলে আপনার লেখা হিট হবেই হবে।

১ নং- ধর্ম ভিত্তিক ক্যচাল পদ্ধতিঃ

এই পদ্ধতিতে আপনি যেটা করবেন সেটা হলো যে কোন ধর্মের যেকোন বিষয়কে একটু খোচা মেরে ছেড়ে দিবেন। হয় মহা নবী (সাঃ) কে নিয়ে, না হয় শ্রী কৃষ্ণকে নিয়ে একটা কিছু বলে দিতে পারলেই আপনার কাজ শেষ। পোষ্টকে হিটের পর্যায়ে নিতে বাদবাকি কাজ আমরা পাঠককূল সেরে নেবো।

২ নং- ১৮+ পদ্ধতিঃ

এটি বহু পরীক্ষীত অব্যর্থ পদ্ধতি! অত্যান্ত সুচারু রুপে নারী/ পুরুষের গোপন বিষয়গুলো একটু তুলে ধরুন। হয় ডাক্তারী ভাষায় বা কবি সাহিত্যের ভাষায়, যেভাবেই হোক... পাঠক যদি একবার ধরতে পারে আপনি যৌনতা নিয়ে নাড়াচাড়া করছেন, তবে ঠিকই ভ্রমর যেমন ফুল খুজে খুজে আসন পেতে বসে, আমরা পাঠকরাও ঠিক তেমন আপনার পোষ্ট খুজে খুজে বসে যাবো। আর কোন কিছু না হোক, সর্বাধিক পঠিত তকমাটি তিন ঘন্টার জন্য আপনার অবধারিত।

৩নং- আড্ডাবাজি পদ্ধতিঃ

এটিও বেশ অব্যর্থ পদ্ধতি। প্রথমে ব্লগের বাম পাশ থেকে শত খানেক ব্লগারের নাম সংগ্রহ করুন। তারপর প্রত্যেককে সুন্দর অসুন্দর হাস্যকর উপাধীতে ফুলিয়ে দিন। তার পর মজা দেখতে থাকুন। কিভাবে আপনার দেয়া বাতাসে আমরা উড়তে উড়তে আপনার পোষ্টে এসে লাইক মেরে চলে যাব।

প্রিয় সহ ব্লগার! এই সব অব্যর্থ পদ্ধতি এপ্লাই করেও যদি আপনি সফলতা না পান, তবে সফলতা অর্জনের জন্য আপনাকে সত্যি সত্যিই একজন হুমায়ুন আহমেদ হয়ে উঠতে হবে। যে লেখায় সমাজ, দেশ, জাতি, সামান্য হলেও জ্ঞান লাভ করতে পারে। আপনার লেখায় তথ্য, বিজ্ঞান, যুক্তি থাকতে হবে। যা পড়ে পাঠক তার অজানাকে জানবে। চিন্তা শক্তি পাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬
২৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×