somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভূ আশীবিষে, দংশেনি যারে ”

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এবারের রোজার সময় কোন এক জুম্মার নামাজে মসজিদের ইমাম সাহেব হঠাৎ গোটা বিশেক ফ্যান কিনে অতি সত্বর মসজিদের বাইরের চত্বরে বিভিন্ন স্থানে লাগিয়ে দেয়ার জন্য চাঁদাবাজি (!) শুরু করলেন। মসজিদে দান করলে অনেক সোয়াব, রোজার মাসে দান করলে আরো বেশী সোয়াব, ইত্যাদি বলে বলে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করতে লাগলেন। অমুক ভাই একটি ফ্যান .... সোবহানাল্লাহ, অমুক ভাই তিনটি ফ্যান ... আরো জোরে মাশাল্লাহ .... এভাবে বলে বলে ইমাম সাহেব মুসল্লিদেরকে উৎসাহিত করতে লাগলেন এবং তিনি ঠিকই ১৫ থেকে বিশ মিনিটের মধ্যে উপস্থিত সকল মুসল্লিদের থেকে ২০ টি ফ্যানের বন্দোবস্ত করে ফেল্লেন।

ইমাম সাহেব সব সময়ই মসজিদের ভিতরেই ঠান্ডা এসি আর ফ্যানের বাতাসের মধ্যেই নামাজ আদায় করেন। হঠাৎ চত্বরের ফ্যানের জন্য তিনি এতো উতলা হলেন কেন, সেটা অবশ্য উনিই পরে ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা হলো এই রকম, গত দিন তিনি মাগারিবের ফরজ নামাজ আদায় করার পরই বিশেষ কারণে মসজিদের বাইরে বের হন। পরবর্তিতে পবিত্রতা অর্জন করে অবশিষ্ট নামাজ তার নির্দিষ্ট স্থানে যেয়ে আদায় করতে পারেননি। কারণ মুসল্লিগন তখন বিভিন্ন জায়গায় দাড়িয়ে নামাজ আদায় করছিলেন। এমতাবস্থায় তিনি যেখানে দাড়িয়ে নামাজ আদায় করেন আরো কিছু মুসল্লির সাথে, সেখানে তিনি গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন এবং ঘেমে নেয়ে একাকার হয়ে যান। তাই তিনি তখনই চত্বরে আরো ফ্যান লাগানোর প্রয়েজনীয়তা উপলব্ধি করেন এবং এই জুম্মায় দ্রুত ব্যবস্থা নেন। এতদিন কিন্তু উনি চত্বরে আরো ফ্যানের প্রয়োজনীয়তা বুঝতে পারেননি।

ঘটনাটি এই কারণেই বল্লাম, যদি আমাদের দেশের বড় বড় মন্ত্রী, নেতা, আমলা (ইমাম গোছের লোকজন) যদি আমাদের মতো বাসে, ট্রেনে, লঞ্চে চড়ে, ফেরী ঘাটে ঘন্টার পর ঘন্টা দুধের বাচ্চা, প্রিয়তমা স্ত্রী আর বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে ৮-১০ ঘন্টা অসহ্য জ্যামের ভেতরে আটকা থেকে নাড়ির টানে নিজ ভিটে মাটিতে ফিরে ঈদ উদযাপন করতেন, তবে অবশ্যই অবশ্যই সাধারণ মানুষকে এতো যন্ত্রণা এতো ভোগান্তি পোহাতে হতো না। উপরোক্ত ঘটনার ইমাম সাহেবের মতোই সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নতি সাধন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেন। তাই কবি কৃষ্ণ চন্দ্র মজুমদারের ভাষাতেই বলতে হয়

চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে ”

আমাদের দেশের নেতারা হলেন চীরসুখীজন। তাদের জন্য সব সুযোগ সুবিধা সব সময়ই অবারিত থাকে। তাই ওনারা কখনোই সাধারণ জনগনের দুঃখ দূর্দশা উপলব্ধি করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা ভাবতে পারেন না।

চিরচেনা ভোগান্তি। প্রতিকার নেই!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×