somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতি ঘরে ঘরে হাবিল কাবিলের ঘটনার পূনরাবৃত্তি চলছে হরদম- প্রেক্ষাপট বা বিষয়বস্তু হয়তো ভিন্ন !!

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমারা সবাই নবী হযরত আদম (আঃ) এঁর বংশধর। তার মানে কিন্তু এই নয় যে, আমরা সবাই তাঁর মহান আদর্শের প্রতিনিধিত্ব করে থাকি। অর্থাৎ সবাই যে সৎ সততা সত্যনিষ্ঠ এবং অনুতাপকারী সঠিক পথের অনুসারী তা কিন্তু নয়। হাবিল ও কাবিলের ঘটনার মধ্যে দিয়ে আমরা ভালো ও খারাপ উভয় চরিত্রেরই সন্ধান পাই।

এমনকি হাবিল ও কাবিলকে যখন তাদের পক্ষ থেকে আল্লাহর জন্যে কিছু উৎসর্গ করতে বলা হয়েছিলো, তখনও কাবিল তার পক্ষ থেকে নিকৃষ্ট শস্য উৎসর্গ করেছিলো পক্ষান্তরে হাবিল তার পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট পশুটিই উৎসর্গ করেছিলেন। পরবর্তিতে যখন হাবিলের উৎসর্গ কবুল হলো তখন হিংসা ও জেদের বশবর্তি হয়ে কাবিল হাবিলকে হত্যা করে। সেই ক্ষেত্রেও হাবিল নিজেকে সংযত রেখেছিলেন আর কাবিল ছিলো অসংযত। শক্তি সামর্থ থাকার সত্ত্বেও হাবিল কাবিলকে প্রতিহত করার উদ্দেশ্যে প্রত্যাঘাত করেন নি। আল্লাহকে ভয় করেছেন। ধৈর্য্যাবলম্বন করেছেন।
একদা রাসুলুল্লাহ (সাঃ) একটি জন্তুর পিঠে সাওয়ার ছিলেন। তাঁর পিছনে বসা ছিলেন হযরত আবু যার (রাঃ)। তিনি বল্লেন," হে আবু যার(রাঃ)! আচ্ছা বলতো যখন মানুষ এমন দারিদ্রের সম্মুখীন হবে যে, তার (ক্ষুধার কারনে) বাড়ি হতে মসজিদ পর্য্যন্ত যেতে পারবে না, তখন তুমি কি করবে?" তিনি উত্তর করলেন," আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এঁর যা নির্দেশ হবে , তা-ই করবো।" তিনি বল্লেন," যখন পরস্পরের মধ্যে খুনাখুনি শুরু হয়ে যাবে, এমনকি মরুভুমির পাথরও রক্তে রঞ্জিত হয়ে যাবে, তখন কি করবে?" (হযরত আবু যার (রাঃ) বলেন) আমি ঐ উত্তরই দিলাম। তিনি বল্লেন," বাড়িতেই অবস্থান করবে এবং দরজা বন্ধ রাখবে।" আমি বল্লাম," আমি যদি তাতে অংশ গ্রহণ না করি, তবুও কি?" তিনি বল্লেন," তুমি যাদের অন্তর্ভুক্ত তাদের মধ্যেই চলে যাবে এবং সেখানেই অবস্থান করবে।" আমি জিজ্ঞেস করলাম, আমি অস্ত্র ধারণ করবো না কেন? তিনি বল্লেন,"তাহলে তুমিও তাদের মধ্যেই শামিল হয়ে গেলে। বরং যদি কারো তরবারির ঝলক তোমাকে উদ্বিগ্ন করে তোলে তবে তখনো তুমি তোমার মুখের উপর কাপড় দিয়ে দেবে যাতে সে তোমার ও তার নিজের পাপ গুলো নিয়ে যায়।" [তথ্য সূত্র- তাফসির ইবনে কাসির, ৭ম খন্ড]
হযরত রাবঈ (রাঃ) বলেন, আমরা হযরত হুযাইফা (রাঃ) এঁর জানাযায় হাজির ছিলাম। একজন লোক বল্লেনঃ আমি এঁর( হযরত হুযাইফা) মুখে শুনেছি, তিনি রাসুলুল্লাহ (সাঃ) হতে শোনা হাদিস গুলো বর্ণনা করতে গিয়ে বলতেনঃ "তোমরা যদি পরস্পর লড়াই কর তবে আমি আমার সবচেয়ে দূরের বাড়িতে চলে যাব এবং দরজাগুলো বন্ধ করে দিয়ে বসে পড়বো। যদি সেখানেও কেউ ঢুকে পড়ে, তবে আমি তাকে বলে দেবো, তুমি তোমার ও আমার পাপরাশি তোমার মাথায় উঠিয়ে নাও। আমি হযরত আদম (আঃ) এঁর দু'পূত্রের মধ্যে যিনি উত্তম ছিলেন, তাঁর মতোই হয়ে যাবো।" [ তথ্য সূত্র -ঐ-]

শুরুতে যা বলছিলাম যে যদিও আমরা নবী বংশধর, তবুও তার আদর্শ কিন্তু আমরা সবাই ধারণ ও পালন করতে পারি না। আজো ভায়ে ভায়ে হিংসা হানাহানি মারামারি, তর্কাতর্কি স্বার্থ সম্পদ নিয়ে খুনাখুনি করেই চলেছি। আল কোরআন এঁর সুরা আল মায়্যিদাতে আল্লাহ তায়ালা উপরোক্ত ঘটনার বর্ণনা করে আমাদেরকে যে সাবধান বাণী দিয়েছেন, আমাদেরকে যে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, আমরা তার কিছুই বুঝতে ও মানতে চাই না। উপরোন্তো কেউ ধৈর্য্য ধারণ করলেও সেটা তার দূর্বলতা ভেবে অবজ্ঞা করাটাও আমাদের সমাজের নিয়ম হয়ে দাড়িয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×