নিকাব পরার কারণে এক ছাত্রীকে বহিষ্কার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের পোশাকের বিধান না মানার অভিযোগ আনা হয়েছে। তবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়, হাফসা ইসলাম (পরিচয় পত্র নম্বর: ১১৩০৩০০১) নামের ওই ছাত্রী নিকাব পরে বিশ্ববিদ্যালয়ের পোশাকের বিধান অমান্য করেছে। তাই শাস্তিসরূপ ওই ছাত্রীকে পরবর্তী সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরীর স্বাক্ষর ছিল।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনাও সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, গত ২২ জানুয়ারি ড্রেস কোড ও নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাসে ছাত্রীদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়। পরে ২৮ মে নিকাব পরিহিতা হাফসা ইসলামকে নোটিশ দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।
এবিষয়ে কথা বলার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাতের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরীর মুঠোফোন নম্বরে কল করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে নিকাব পরার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহিষ্কারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষা উদ্যোক্তা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামী পোশাক পরিধানের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বহিষ্কার হতে হবে, এটা জাতির জন্য লজ্জার ও পরিতাপের বিষয়। যারা এ কাজটি করেছে তারা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় কাজ করেছে
লিংক :: Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


