somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের ব্লগার ভাবনা: ব্লগ জমছেনা কেন? এর পেছনে কারণ গুলো কি কি? ব্লগাররা কি ভাবছেন।

১৩ ই জুন, ২০২৪ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুপ্রিয় ব্লগারবৃন্দ,
আম পাকা বৈশাখে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস যেমন জনপ্রাণে একটু স্বস্তির সঞ্চার করে, ঠিক তেমনি প্রাণহীন ব্লগ জমে উঠলে অপার আনন্দ ও মানসিক তৃপ্তি অনুভূত হয় ব্লগ প্রিয়দের। ব্লগে যারা এখনো লেখালেখি করেন,ব্লগ যারা ভালোবাসেন, ব্লগ প্রাণহীন থাকলে নিশ্চিত করে বলা যায় তারা বিষন্নতায় ভুগেন। ব্লগের নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে কজন ব্লগার যখন বর্ণিল সব লেখনিতে নিজেকে আপন মহিমায় মেলে ধরে এবং ব্লগাররা সেখানে মন্তব্যের মাধ্যমে নিজস্ব অভিমত ব্যাক্ত করে, তর্ক-বিতর্ক করে তখন ব্লগ প্রিয়দের মন জুড়িয়ে যায়।

অতীব দু:খের সহিত আফসোস নিয়ে বলতেই হচ্ছে ৪ মাস আগে ব্লগ যেমন ছিল বিগত দুইমাস অমন আর নেই। প্রিয় ব্লগারগণ কি ভাবছেন? এর পেছনে কারণ কি? যদিও অনেকে ধারণা করেন সোনাগাজীকে ব্যান করে রাখা, রাজীব নুরকে ব্লগ থেকে বের করে দেয়া, সোনাগাজী ভক্তদের ব্যান এর ভয় দেখিয়ে স্তব্দ/নির্বাক করে দেয়া ব্লগ নিষ্প্রাণ হয়ে যাওয়ার জন্য দায়ী। কিছু ব্লগার মনে করেন ব্লগে অহেতুক আড্ডা পোস্ট দিয়ে সেসব পোস্টে ২/৩ জন মিলে ২০০-৩০০ মন্তব্য করা, যে মন্তব্য গুলোর একেকটার সাইজ ৪০০ থেকে ৫০০ লাইন।ফলে অনেকে বিরক্ত হয়ে ব্লগে লেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। আবার অনেকে মনে করেন ব্লগার সোনাগাজী শীষ্যদের কপিপেস্ট, ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য, জামায়াত শিবিরকে ধোলায় এর কারণে অনেকে ব্লগে লিখছেন না বা মন্তব্য করছেন না।

অনেকে কি মন্তব্য করবেন ঠিক করে ফেলেছেন হয়তো এতক্ষণে। বলবেন ফেসবুক, টেকনিক্যাল সমস্যা, ইজি এক্সেস না থাকা, মোবাইল ডাটা দিয়ে ভিপিএন ছাড়া এক্সেস,না পাওয়া ইত্যাদি। খেয়াল করুন আমি ৪ মাস আগের ব্লগের অবস্থা আর এখনের অবস্থা নিয়ে কথা বলছি।তাই অহেতুক বারবার ফেসবুক, টেকনিক্যাল সমস্যা, ইজি এক্সেস না থাকা, মোবাইল ডাটা দিয়ে ভিপিএন ছাড়া এক্সেস না পাওয়া এগুলো টানবেননা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৪ রাত ৮:৩৫
১৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

লিখেছেন শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮


বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

×