মনে করো আমি পুড়িনি
সারা অঙ্গে আগুন লেগে
আমি খাক হয়ে যাইনি
কে বলেছে আগুনের উৎস সদুর আকাশ,
কুন্ডলীসূর্য।
মনে করো তোমার চোখে কোন আগুন নেই
তুমি তাকালে আগুন লাগেনা কোন ঘৃতকাষ্ঠে
চোখ বুজলেও অন্তর জ্বলেনা এতটুকুন
কে বলেছে দগ্ধতার উৎস তোমার চোখ!
মনে করো আমার অন্তর
গুল্মের কচি পাতার মতো মিষ্টি সবুজ
রৌদ্রের পরশে তা বেড়ে যায় দিগুণ,
দুর আকাশকে মায়াময় করে যে মনের আলোক
ফোঁটায় আশালতা ফুল, তাহলে
কে বলেছে অন্তরদগ্ধতার উৎস তোমার প্রেম!
আহারে আশালতা, মনে করলেনা তুমি
আগুনে বস্তু পোড়ে, বাস্তবতা খাক হয়, ছাই হয়,
ভস্মের অন্ধকারে বস্তুর অঙ্কুর হাসে
আমার সব অ-বস্তুবাদিতায় তোমার দৃষ্টাগ্নির
ধ্বংসাত্বক অনল জ্বালা।
কেবল তুমি তাকাও আমার দিকে
আমিও ওই দুচোখে বাস্তবিক
অপ্রেমে হৃদয় জ্বলতে দেখি চিতার তান্ডবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



