somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূতের পরাজয়

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজারে আড্ডা মারতে মারতে কখন যে রাত দশটা বেজে গেল টেরই পেল না রাজন। যখন খেয়াল হল তখন সে চিন্তায় পড়ে গেল। বাড়ি যাবে কিভাবে । প্রথম সে বাজার ঘুরে ঘুরে পরিচিত কাউকে খুজতে লাগলো ।না কাউকে পেল না । বাজার থেকে বাড়ি প্রায় তিন মাইলের পথ ।তিন মাইল সমস্য নয় । সমস্যা হল কিছুদূর যাওয়ার পর থেকেই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে।তাও আবার ফাকা মাঠের মাঝ খানে স্মশান।যাই হোক কি আর করা আল্লার নাম নিয়ে বাড়ির পথে হাটতে শুরু করলো রাজন । বাজারের রাস্তা থেকে মাঠের মধ্যে দিয়ে আকা বাকা পথ ধরে হাটছে রাজন ।কোন লোকজন নেই। গ্রামের মানষ এমনিতে সকাল সকাল খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে ।এখনতো রাত দশটার বেশি বাজে তাই রাস্তা ঘাট একদম ফাকা।রাজন স্মশান পযর্ন্ত এসেছে কোন ভয়ও হয়নি কোন সমস্যাও হয়নি ।যেই স্মশান পাড় হয়ে হাটতে শুরু করেছে ওমনি একটি শব্দ ভেসে এল, তোর হাতের ব্যাগে রাখা মাছগুলি আমাকে দিয়ে যা । রাজন মাথাতুলে তাকিয়ে দেখল সামনে মস্ত এক দানব আকৃতি ভূত ।আকাশে মাথা ঠেকিয়ে দুই পা ফাক করে দাড়িয়ে আছে ।রাজনের শরীর সিউরে উঠলো ।তবুও সে স্থির দাড়িয়ে গেল আর নিজের ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে তার চার পাশের মাঠিতে বৃত্ত তৈরী করে ঠাই দাড়িয়ে রইলো । সে দাদুর কাছে শুনেছিল বৃত্তের মধ্যে দাড়িয়ে থাকলে নাকি ভূত সেখনে প্রবেশ করতে পারেনা ।আজ সেই কথা সে কাজে লাগালো । সে আরোও শুনেছিল পড়নের কাপড় উল্টো করে পড়লে নাকি ভুতেরা কাছে আসে না ।সে পড়নের লুঙ্গিটা খুলে উল্টো করে পড়লো ।ভুত বলল মাছগুলো আমায় দে । রাজন বলল টাকা দিয়ে মাছ কিনেছি তোকে দেব কেন? ভুত বলল আজ তোকে দেখে নেব । হয় তোকে সায়েস্থা করবো নয়তো আজ তোর কাছে মাথা নত করবো ।রাজন বলল যাই করিসনা কেন আমি মাছ তোকে দেবনা ।তোকে মাছ দিয়ে গেলে মা আমাকে মেরে ফেলবে । ভূত দেখলো ভয় দেখিয়ে রাজনকে শায়েস্তা করা যাবেনা ।তাছাড়া সে বৃত্তের মধ্যে দাড়িয়ে আছে । সেখানে সে রাজনের কোন ক্ষতি করতে পারবেনা । তাই সে রাজনে সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো। ।ভুত বলল, যা তুই বাড়ি চলে যা । আমি তোর সাথে ঠাট্টা করেছিলাম । যা বাড়ি চলে যা । রাজন বলল আগে তুই সরে যা ।তার পর আমি যাব।ভূত দুই পা আরোও ফাক করে বলল যা তোকে আরো জায়গা করে দিলাম ।রাজন বলল তোর মতলব আমি বুঝি । যেই তোর গায়ের নিচ দিয়ে আমি যাব ,অমনি দুই পা দিয়ে আমাকে পিষে মারবি ।এরকম কথা কাটা কাটির মধ্যে দিয়ে রাত ভোর হয়ে এল ।দূরে কৃষকদের গরু মহিষ মাঠে নিয়ে আসার হুট হাট শব্দ ভেসে এল ।ভূত বুঝতে পারলো কিছুক্ষণের মধ্যে মানুষ মাঠে কাজ করার জন্য চলে আসবে ।তাই সে রাজনকে বলল ,দেখ তুই বড় চালাক আর সাহসী মানব ।আজ তোর কাছে হেরে গেলাম আর কোন দিন তোর সামনে পড়বো না,এবার আমার একটা উপকার কর।তোর পা দুটি একটু ফাক করে দাড়া ।রাজন ভাবলো দেখিনা কি হয়!সে পা দুটি ফাক করে দাড়ালো আর ভূতটা মস্ত বড় আকৃতি থেকে বিড়ালে রূপ নিল ।বিড়ালে রূপ নিয়েই চোখের পলকে রাজনের দু পায়ের ফাক দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ।যেতে যেতে বলে গেল তোর মায়ে মানুষকে লাউ এর পাতা বিলিয়ে ছিল বলেই আজ আমার হাত থেকে বেচে গেলি ।


সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×