কোন একটা কনসেপ্টকে ফুটিয়ে তোলার জন্য ছবির উপাদান নিয়ে এক্সপেরিমেন্ট চলতে পারে। যেহেতু আমরা বিভিন্ন জিনিসপত্রের সাথে বিভিন্ন ধারনাকে এ্যাসোসিয়েট বা সংযুক্ত করি, তাই এরকম উপাদানকে ছবির ভিতরে নিয়ে এসে দর্শকের জন্য দারুন চমক তৈরী করা সম্ভব।
একটা অসাধারন উদারহন ব্যবহৃত এই ছবিটা। ছবির শিরোনাম 'মিউট্যান্ট'। ভাঙ্গা ডিমের খোসা আর খোসা ছাড়ানো কমলা ব্যবহার করে কি দারুনভাবে এই ফটোগ্রাফিটা করা হয়েছে দেখতে পারেন। যেন ডিম ফুটে বেরিয়ে এসেছে কমলাটা।
এরকম ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে ছবি দর্শকের ভিতরে জন্ম দিতে পারে ব্যাপক বিস্ময় এবং মুদ্ধতা। আপনারা নিজেরাও এ ধরনের বিষয় এক্সপেরিমেন্ট করতে পারেন হাতের কাছে থাকা খুব সাধারন জিনিসপত্র দিয়ে। তবে একটা গল্প থাকা চাই ছবির প্রেজেন্টেশনে।
ছবি তোলার খুঁিটনাটি সিরিজের আগের পোস্টগুলো, মূলত ছবির বিষয় নির্বাচন সম্পর্কে:
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




