দেশের খবর অনেকদিন ধইরাই খুটাইয়া পড়ি না। দেশীয় কু-রাজনীতি নিয়া উচ্চমাত্রার আগ্রহ কোন কালেই ছিলো না। বিগত কয়েক মাস আগে সেই আগ্রহ নামতে নামতে শূণ্যের কোঠায় পৌছাইছিলো।
আজকে বিডি নিউজে যে নিজজটা দেইখা ভালো লাগলো সেইটা খুব সাধারন একটা খবর। বাংলা সংস্করনে বিডি নিউজের টাইটেলটা এইরকম: 'দেয়াল লিখন মুছে ফেলা ও শহর পরিচ্ছন্ন রাখার নির্দেশ।' ঘটনা বিশাল না। সিটি কপের্ারেশনের আওয়ার এলাকায় সব ধরনের দেয়াল লিখন মুছা, পোস্টার, অবৈধ তোরন, ব্যানার ও ফেস্টুন অসারনের নির্দেশ দিছে সরকার। এমনটাই দেওয়ার কথা থাকে। এইটাই সরকারের স্বাভাবিক কাজ। অথচ আমাদের ঐ বেআক্কেল বিগত সরকারগুলার আকামের জন্য এখন এই সংবাদটাও বিশেষ সংবাদ হইয়া উঠে।
রেজিস্টার না করা থাকায় পুরা নিউজ পড়তে পারি নাই। তারপরেও আফসোস নাই।
সারাংশ পড়াই যথেষ্ট আছিলো। এই তত্ত্বাবধায়ক সরকাররে ধন্যবাদ দিয়া মনে মনে দেশের তথাকথিত সরকারগুলারে গালি দিতে মনে চাইতাছিলো।
ফাজিল বেলি্লকগুলা বছরের পর বছর ক্ষমতায় থাকে, সিটি করপোরেশন নামে টাকা লুটার জিনিস বানায়ে রাখে আর শহরটারে মিনিমাম পরিস্কার রাখতে পারে না। সিটি করপোরেশনে অশিক্ষিত অযোগ্য মেয়রগুলা ব্যস্ত থাকে স্মাগলিং আর ঘুষের শেয়ার গুছাইতে। 'ইয়ে' ফেলাইতে সরকারের গদিতে বসে যতসব নিমক হারামী। নিজেরা ইতালিয়ান শ্বেতপাথরের প্রাসাদের থাকে আর দেশের শহরগুলারে যাওনের অযোগ্য টয়লেট বানায়ে রাখে শালারা। উলঙ্গ অসভ্যতা!
দেশের হাতি ঘোড়া মারনের বাকি বহুত খবরের ভিতরে এই শহর পরিস্কার করার খবরটার বেইল অনেকের কাছে না থাকলেও আমার কাছে আছে। জয়তু তত্ত্বাবধায়ক সরকার। মরুক হাসিনা খালেদা আর চৌদ্দগুষ্ঠি।
বিডি নিউজের বাংলা সাইট।
http://www.bdnews24.com/bangla/home.php
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






