somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইটা কি হাসিনারে নয়া হিরোইন বানাইনোর ধান্ধা। রেসলিং ম্যাচের নাটক মনে পড়ে

২২ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ছুটু বেলা এবং বড় বেলা দুই সময়েই ডব্লিউ ডব্লিউ এফ রেসলিং জিনিসটা খুব দেখতাম। যখন বুঝতে শুরু করলাম পুরাটা সাজাইন্না, বানানো নাটক; এমনকি ঠিক কোন কৌশলে নকল রক্ত, এমনভাবে মাইর দেওন যাতে কিছু ব্যথা না পাওয়া, রেফারীর শয়তানী, রেসলিংকে আকর্ষণীয় করতে নানান কৌশলের উপরে একটা ডিটেইল ডকুমেন্টারী দেখার পরেও দেখতাম। পরে দেখতাম কৌশলগুলো ধরার জন্য, নাটকের ভানগুলো খেয়াল করার জন্য।

এই রেসিলংয়ের একটা কমন স্ট্র্যাটেজী ছিলো বড় টুর্নামেন্টের ঠিক ঠিক আগে শয়তান পাটি বা ভিলেইন ক্যারেক্টার (যেমন মনে করেন দি গেইম) দিয়া আগামী ফেভারিটরে (যেমন ধরেন শন মাইকেল) এক পশলা মাইর খাওয়ানো। এমন একটা নাটক সাজানো যাতে এই ফেভারিট খুব গুতা খায়, রক্তাক্ত হয়। এই নাটকটা সাধারনত স্টেজের বাইরে করা হয় যাতে অন্যায় অন্যায় একটা গন্ধ থাকে।

এতে নায়কের প্রতি দর্শকদের হেভী সিমপ‌্যাথী জন্মায় এবং আগামী বড় টুর্নামেন্টে একটা প্রতিশোধ প্রতিশোধ নাটক জমানো যায়। তখন হবু নায়কের পক্ষে সাপোর্ট থাকে ১০০%।

অনেক নতুন ক্যারেক্টাররে জনপ্রিয় করতেও কৌশলটার প্রয়োগ হইতো।

২.
আমাদের হাসিনারে দেশে আসতে না দেওয়াটা দেইখা পুরান দিনের রেসলিং ম্যাচের সেই নায়করে ফেভারিট বানানোর কুটকৌশলটা মনে পইড়া গ্যালো।

৩.
এই সরকার আসার আগেও নিউট্রাল সাধারন মানুষ সবাই খুব ফেড আপ ছিলো দুই শীর্ষ নেত্রীর উপরে। "দুইটারে দেশ ছাড়া করন দরকার", "দুইটারে খেদাইলে দেশে শান্তি হইবো"- এইটা আছিলো রিক্সা চালক থেইকা শুরু কইরা একটা সাধারন চাকুরীজীবি সবারই কমন সেন্টিমেন্ট। এখন এই দেশে না আসার নাটকে পাবলিকের সেন্টিমেন্ট আবার ঘুরতাছে। হাসিনা আপারে 'ফলেন ভিলেইন' থেইকা আবার 'হিরোইন' বানানোর এইটা কুটকৌশল কি না হালকার উপরে ঝাপশা একটা সন্দেহ আইতাছে!

ক্যাডায় জানে!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫১
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×