ভেলক্রো
জ্যাকেট কিংবা বাইরে ঘুরতে যাওয়ার সময় যেসব কাপড় আমরা পরি তাতে ভেলক্রো ব্যবহৃত হয়। অ্যাথলেটিক সু বা সান্ডালেও ব্যবহৃত হয় এ স্ট্রিপ জোড়া। আপনার লাগেজে কিংবা স্কুল ব্যাগেও অনেক ক্ষেত্রে ভেলক্রো ব্যবহার করেন আপনি। এমনকি মহাকাশচারীদের স্পেসসুটেও ব্যবহার করা হয় ভেলক্রো। কিন্তু কি করে আবিষ্কার হলো এ কাজের জিনিস? কার মাথায় প্রথম খেললো এমন জিনিস তৈরির আইডিয়া?
১৯৪০ সালের শুরুর দিকের কথা। সুইস বিজ্ঞানী জর্জ ডি মেস্ট্রাল বিকালে তার কুকুরকে নিয়ে হাটতে বের হয়েছেন। যখন তিনি বাড়ি ফিরে এলেন তার ডগকোট এবং প্যান্টে ককলবার ফলে ভরে আছে। এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনারও হয়েছে যে, গ্রামের ক্ষেত-খামারে হাটতে গিয়ে পরনের কাপড়ে ছোট ছোট কাটা জাতীয় এক ধরনের ফল আটকে গেছে। গ্রামাঞ্চলে অনেক জায়গায় একে বলে ভাটুইগাছ। জর্জ যেহেতু কৌতূহলী মানুষ, তাই তিনি দেখতে চাইলেন কেন এমনটা হচ্ছে। বলা নেই, কওয়া নেই, কাপড়ে আটকে পড়ছে একটা কাটাওয়ালা ফল। মাইক্রোসকোপের তলায় রেখে ফলটাকে পর্যবেক্ষণ করলেন তিনি। দেখলেন, হুক আকৃতির গঠন প্রাকৃতিক কাটাগুলোর।
জর্জ বুঝতে পারলেন, দুটি সারফেসকে শক্ত করে আটকানোর নতুন একটা কার্যকর উপায় সম্ভবত তিনি খুজে পেয়েছেন। তবে এ আবিষ্কারটিকে পূর্ণাঙ্গরূপ দিতে তার সময় লাগলো আট বছর। ঘটনা পরম্পরায় ফ্যাব্রিক নাইলনের দুটো স্ট্রিপ তৈরি করলেন। এর একটাতে হাজার হাজার ছোট্ট হুক, ঠিক ওই ভাটুইগাছের ফলগুলোর মতো। আরেকটা স্ট্রিপে নরম ধরনের অসংখ্য লুপ তার ফ্যাব্রিকের প্যান্টের মতোই কিছুটা। এ দুটি আইটেম তৈরি করার জন্য তিনি বেছে নিলেন দুটি আলাদা ওয়ার্কশপ। কারণ এক জায়গা থেকে দুটি প্রটোটাইপ তৈরি করলে তার আবিষ্কার চুরি হয়ে যেতে পারে। স্ট্রিপ দুটো চাপ দিয়ে একসঙ্গে করলে ওই দুটো বেশ শক্তভাবে আটকে যায়। আবার খুব সহজে এদের বিচ্ছিন্ন করা যায়। জিনিসটা হালকা, দীর্ঘস্থায়ী এবং ধোয়াও সম্ভব।
আলোচিত ব্লগ
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
ভাংগুক অচলায়তন

ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।