অ্যালঝেইমার্স বা ভুলে যাওয়া রোগের সঙ্গে একাকীত্বের যোগাযোগ থাকতে পারে। যদিও একে প্রতিরোধ করার উপায় আছে। পরামর্শ দিয়েছেন ড. থমাস স্টুটাফোর্ড।
পিটার ওটুলের বয়স ৭৪। ভেনাস মুভির মরিস চরিত্রটির মতোই কাজকর্মের মধ্য দিয়ে তিনি তার ক্যারিয়ারে ফিরিয়ে এনেছেন তারুণ্য। মরিস তার বন্ধু আয়ানের (লেসলি ফিলিপস) মতো চারিত্রিকভাবে অতোটা অনিশ্চিত ছিলেন না। কিন্তু দুটো চরিত্রই বৃদ্ধ বয়সে ভুলে যাওয়ার সনাতন লক্ষণগুলো দেখিয়েছে মুভিটিতে। তারা অবিরাম খুজে বেড়িয়েছেন তাদের চশমা, এমনকি যখন সেটা তাদের গলায় ঝুলছিল সে অবস্থায়ও।
মরিসের স্বল্পস্থায়ী স্মৃতি হারানোর অন্য ঘটনাগুলোকে তারা সাধারণভাবে বৃদ্ধ বয়সে ভুলে যাওয়ার শুরু হিসেবেই দেখেছেন। এগুলোর মধ্যে আছে মানুষের নাম মনে করতে না পারা, আলমারি বা ড্রয়ারের চাবিটা কোথায় রেখেছে তা ভুলে যাওয়া। অথবা খেয়াল করতে পারে না গাড়িটা কোথায় পার্ক করে রেখে এসেছে।
যদিও ভুলোমনা হওয়াটা বেশি দেখা যায় ৬০ বা ৭০ বছর বয়সের দিকে এবং স্বতন্ত্র লক্ষণ হিসেবে এর গুরুত্বও কম। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যালঝেইমার্স রোগের পূর্ব লক্ষণ হতে পারে। হালকা বা মাঝারি মাপের অ্যালঝেইমার্সে স্মৃতি হারানোর চূড়ান্ত উপসর্গ হলো, এটা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে রোগীকে এমন সব কঠিন অবস্থায় ফেলবে যাতে গাড়ি কিভাবে চালাতে হয় বা মাইক্রো ওয়েভে রান্নার পদ্ধতি থেকে শুরু করে খুব ঘনিষ্ঠ কারো নামও সে ভুলে যেতে পারে। এমনকি ব্যক্তিটি কে কিংবা আগে কোথায় তার সঙ্গে দেখা হয়েছিল সেটাও সে মনে করতে পারবে না।
অ্যালঝেইমার্স কেবল স্মৃতি হারানোর বিষয় নয়। এটা ব্যক্তিত্বকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় ফলে রোগী গোড়াতেই বুঝতে পারে চিঠি পোস্ট করার মতো সাধারণ বিষয়ে সিদ্ধান্ত নেয়াটাও তার জন্য দুরূহ হয়ে পড়েছে। কোনো কাজ করতে বলা হলে সে প্রচ- ক্ষুব্ধ হয়ে পড়ে।
পরে ব্যক্তির কমে যাওয়া খন্ড খন্ড এ বুদ্ধিগুলো তার মধ্যে রাগ জন্মাতে পারে এবং মানসিক বিভ্রান্তির মধ্য দিয়ে তাকে মারমুখী ভাব এবং মস্তিষ্ক বিকৃতির দিকে ঠেলে দেয়। ফেব্রুয়ারি ২০০৭-এ আর্কাইভ অফ জেনারেল সাইকিয়াটৃতে প্রকাশিত এক খবরে জানা যায়, শিকাগোর রাশ ইউনিভার্সিটির মেডিকাল সেন্টারের এক গবেষণায় অ্যালঝেইমার্স রোগ এবং একাকীত্বের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের বিষয়টি আবারো প্রমাণিত হয়েছে। আগের স্টাডিগুলোর গুরুত্বই এতে বেড়ে গেল যেগুলোতে দেখানো হয়েছিল বৃদ্ধ বয়সে মানসিক ও শারীরিকভাবে সক্রিয় থাকতে প্রাত্যহিক বা সামাজিক জীবনযাপন করার পাশাপাশি ব্রেইনের এক্সারসাইজ, খবরের কাগজ, রেডিও এবং টিভিতে সাম্প্রতিক বিষয়গুলোতে নিজেকে জড়িয়ে রাখতে হবে। কৌতূহলকে অবশ্যই নিজের মধ্যে বাচিয়ে রাখা দরকার।
একাকী বসবাস করা আর একাকীত্ব অনুভব করা কিন্তু এক বিষয় নয়। যারা নিঃসঙ্গ জীবনযাপন করেন তাদের ৬০ শতাংশই নিয়মিত একাকীত্ব অনুভব করেন এবং ৩৩ শতাংশ তাদের একাকীত্বকে কিনিকাল ডিপ্রেশনের পর্যায়ে খুজে পান নিজেদের। একাকীত্ব এবং হতাশা যারা অনুভব করেন তাদের এ অবস্থা দারিদ্র্যতার সঙ্গেও সম্পৃক্ত।
অসুখী এবং নিঃসঙ্গতা অনুভব না করেও যারা একাকী জীবন কাটান তাদের প্রায় ৯০ শতাংশ লোকই সামাজিক মেলামেশার বদলে পরিবারে নিজের লোকদের ওপর নির্ভর করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অ্যালঝেইমার্সের প্রবৃদ্ধি রোগীর সামাজিক অনিশ্চয়তাকে বাড়িয়ে দেয় এবং দুর্বল স্মৃতি শক্তির কারণে বেশির ভাগ লোকই নিজেকে গুটিয়ে নেয়। এ কারণে এক সময়ে তুমুল আড্ডা দেয়ার স্থানগুলোকে তাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। অন্যান্য রোগীদের ক্ষেত্রে সেরিব্রাল করটেক্সের (সম্মুখ মস্তিষ্কের বহির্ভাগ) ক্ষতি তাদের বিভিন্ন কাজে বিরতি দেয়ার স্বভাবিক স্বভাব নষ্ট করে দিতে পারে। এর কারণে তাদের মধ্যে বাচালতা, বন্ধুভাবাপন্নভাব এবং অনেক সময় বক্তৃতা দেয়ার অভ্যাস গড়ে উঠতে দেখা যায়।
শেষ বয়সে অ্যালঝেইমার্স নিয়ন্ত্রণে রাখতে আরো যা করা যেতে পারে তার মধ্যে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা, রঙিন ফলমূল ও সবজি (লেটুস সালাদ ছাড়া) ডায়েটে অন্তর্ভুক্ত করা এবং তেলসমৃদ্ধ মাছ বা এ জাতীয় উপাদান সমৃদ্ধ ভালো মাল্টি ভিটামিন এবং মিনারাল টেবলেট খাওয়া যেতে পারে। বয়স্কদের জন্য সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞনীরা আবারো ফলিক এসিডের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন এবং গর্ভধারণ করবেন - এমন মহিলাদের জন্যও।
দি টাইমস অবলম্বনে
তামিম আব্দুল্লাহ
সুন্দর সামাজিক জীবন বয়সকালে ভুলোমনা থেকে দূরে রাখে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।
যুদ্ধে কে জয়ী হয়েছে?
আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
কটা দুলাল

বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।