(1 ) না, দেশের জন্য সবাই যুদ্ধ করেনি। করার কথাও না। সবার সাহস, রিএকশন, চেতনা একরকম হয়না। তবে দুর্দিনে যে পাশে দাড়ায়নি, ব্যাক্তিস্বার্থেযে (নিজেকে নিরাপদে রাখতে), রাজাকারের কাছে নতজানু হয় তার সেই দুর্দিন নিয়ে বাড়াবাড়ি আমার কাছে অগ্রহনযোগ্য। আর হ্যা, দেশপ্রেম থাকবে না কেন? যে মাটিতে জন্ম সেই মাটির প্রতি টান তো থাকবেই। তবে দেশ প্রেম থাকলেই যে তার সব কাজই ঠিক কিংবা কোন ভুলই নাই এমন কিন্তু না।
(2) এটি কোন প্রশ্ন নয় মন্তব্য।
(3) আমার লেখাটি আবার পড়ে দেখুন। আমি বলেছি, শুধু একটা নাম, যে নামের ব্যাপারে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন ই রাজি ছিলনা, তার জন্য হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন থেকে 1 বছর নষ্ট করা কতটুকু যুক্তিযুক্ত? তিনি ছাত্র দের বাধ্য করেছেন (সবাইকে নয়) ক্লাস পরীক্ষা বন্ধ রাখতে, কিন্তু নিজের কাজ বন্ধ রাখেন নি, ঠিকই সবাইকে ফেলে সময় মত বেল ল্যাবে হাজির হয়েছেন।
(4) এটি ও মন্তব্য। তার পরেও বলি, আপনি সম্ভবত এ,আই,ইউ,বি'র ছাত্র। এই অভিযোগ আমিও জানি। আমি আগেও বলেছি, একজন মানুষের সবটুকুই ভালো বা সবটুকুই খারাপ না। আর উনার কথা যেখানে বলেছি, সেটি কিন্তু লেখার বিষয়বস্তুর তুলনা নিয়ে। লেখনীর ক্ষমতা অসীম। অনেক মানুষ কে মোটিভেট করতে পারে। আমার আকাংখা ও কিন্তু সেখানে। প্রফেসর জাফর ইকবালের লেখা প্রফেসর কায়কোবাদের লেখা থেকে হাজার গুন শক্তিশালী। সেই ক্ষমতাটির পরিপুর্নসঠিক ব্যাবহারের (আমার দৃষ্টিতে) আকাংখা করেছি। এটি নিশ্চয় দোষের নয়।
(5) আমি কিন্তু অতীত কে অস্বীকার করতে বলিনি, বলেছি অতীতের গন্ডীতে বন্দি না থেকে অতীতের গৌরব কে সঙ্গী করে সামনে এগিয়ে যেতে। একটা ভারসাম্য রাখতে। আর মানুষ ভেদে ভারসাম্যের ধারনায় পার্থক্য থাকতেই পারে। কেউ ফালক্রাম দিয়ে মাপতে চান, কেউবা মুদি দোকানের দাড়িপাল্লাতেই সন্তুষ্ট।
(6) এখানে আমি আপনার সাথে একমত নই। সবার লেখা সবার কাছে গ্রহনযোগ্য হবে এমন কথা নাই। কারো কাছে লামছাম এর রেসিপি গুরুত্তপূর্ন, কারো কাছে ডারউইনের মতবাদ গুরুত্ত্বপূর্ন। এই ব্লগের সাফল্য কিন্তু সেখানেই। নানামুখী চিন্তার সমাহার। যার যেটা পছন্দ হবে সে সেটা গ্রহন করবে।
পুনশ্চ ঃ আমার কথা পছন্দ হতেই হবে এমন দিব্যি দেইনি। দয়া করে আর এক ডালি প্রশ্ন হাজির করবেন না। প্রশ্নের উত্তর সবার কাছেই আছে, কিন্তু তাতে ভিন্নতা থাকবে। লেখা পছন্দ না হলে মন্তব্য করুন অথবা ইগনোর করুন।
ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৬ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


