স্বাধীনতা মানে এক চেতনা, মুক্ত প্রান, স্বাধীনতা মানে মায়ের ঘুম পাড়ানি গান।
স্বাধীনতা মানে বুকের ভেতর জ্বলা আগুন। স্বাধীনতা আমার অনেক রঙ্গে রঞ্জিত এক ফাগুন।
স্বাধীনতা আমার সপ্নে দেখা, স্বাধীনতা আমার পদ্যলেখা।
স্বাধীনতা আমার ছবি আঁকার রংতুলি, স্বাধীনতা আমার ভালোলাগা গানগুলি।
স্বাধীনতা মানে একুশ, বুকের রক্ত ঢেলে দেওয়া, স্বাধীনতা মানে মাতৃভাষার কথা বলা, সেই ভাষাতেই গান গাওয়া।
স্বাধীনতা মানে একাত্তর , যুবকের বুকে গ্রেনেড বাঁধা, স্বাধীনতা মানে রক্ত ঝরা লড়াই, মেশিনগানের গুলিতে সুর সাধা।
এই স্বাধীনতার জন্য সবুজ চাদের জড়ানো আমার দেশ হয়েছিলো লাল। তাইতো আমারা পেয়েছি এক স্বাধীন সকাল, স্বপ্ন দিয়ে আঁকা, এক পতাকা।
আমার পতাকা, আমার স্বাধীনতা।
(সংগৃহীত)
কুষ্টিয়ায় শুরু হচ্ছে ৫ দিনব্যাপি লালন স্মরণোৎসব।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





