somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিমরা অমুসলিম দেশেই বেশি নিরাপদ !! ...জৈনক পাকিস্তানি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইলে মোট জনসংখ্যার ২০ ভাগ মুসলিম। তারা কখনো কি দেশান্তর হয়েছে ? জিউস/ইহুদি দ্বারা অক্রান্ত হয়েছে ? আমি কখনো শুনি নি। অথচ আমি আমার ৯৮% মুসলিম দেশকেই নিরাপদ ভাবতে পারি না। --- প্রায় ৬০ বছর বয়স্ক পাকিস্তানি ভ্রদ্রলোক।

অবসরপ্রাপ্ত পাকিস্তানি সরকারী কর্মকর্তা এখন পরিবার নিয়ে দুবাইতে বসবাস করেন। তার এক ছেলে এবং এক মেয়ে দুজনই ইঞ্জিনিয়ার এবং দুবাইতে বেশ ভালো চাকরি করছেন। ভ্রদ্রলোক নাতি নাতনি নিয়ে অবসর সময় বেশ ভালই পাস করছেন। একদিন নামাজ পড়তে যেয়ে পরিচয়।সফেদ দাড়ি শোভিত ভদ্রলোক কথাও বলেন সুন্দর করে। আমরা একই বিল্ডিং এ থাকি। মাঝে মাঝে দেখা হয়, গল্প করি, একসাথে নামাজ পড়তে যাই। দেশ জাতি ধর্ম বর্ণ প্রায় সব বিষয়ই থাকে আমাদের আলোচনার বিষয়। তার দৃষ্টিতে পাকিস্তান এবং বাংলাদেশ কোথায় দাড়িয়ে আছে, মুসলিম বিশ্বই বা কোন দিকে যাচ্ছে। তিনি বাংলাদেশের অনেক প্রসংশা করলেন। বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি , গণতন্ত্র , রাজনৈতিক দল , শিক্ষা, সর্বপরি শান্তি প্রিয় মানুষ। আমাদের অর্থনীতি নিয়েও দেখলাম বেশ ভালই ধারণা রাখেন। আমাদের জিডিপি বেশ ভালো ভাবেই আগাচ্ছে, রিজার্ভ ফান্ড পাকিস্তানের ৩ গুনের ও বেশি। অন্য দেশের মানুষের বিশেষ করে কোনো পাকিস্তানির কাছ থেকে এমন প্রসংশা শুনে আমি নিজেই হতবাক। আমি নিজেও হয়ত দেশ নিয়ে এত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করি না।

পাকিস্তান নিয়ে তিনি বেশ হতাশার কথা শুনাইলেন। তিনি বললেন , আমাদের দেশে কোনো শক্তিশালী রাজনৈতিক দল নাই। হয় তারা সেনাবাহিনীর উপর নির্ভরশীল অথবা উগ্র ধর্মীয় গোষ্ঠির উপর নির্ভরশীল। এজন্য সুসংহত গণতন্ত্র অধরাই থেকে যাচ্ছে। ব্যবসা বানিজ্য দিন দিন সংকুচিত হয়ে আসছে। বিদেশী বিনিয়োগ ওই ভাবে বাড়ছে না। শিক্ষিত তরুনদের দেশে ছেড়ে যাওয়ার প্রবণতা বাড়ছে।

তালেবান এবং বর্তমান আই এস আই এল মুসলিমদের ২০০ বছর পিছিয়ে দিয়েছে। তাদের নিস্সংসতা কখনোই ইসলাম সাপোর্ট করে না। এরা সত্যিকারের মুসলিম নয়। আমি অনেক দেশ ঘুরেছি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। অনেক জাতি গোষ্ঠির মানুষ দেখেছি। প্রত্যেক জাতি গোষ্ঠির ধর্মীয় গুরু/ নেতা থাকেন যারা তাদেরকে ফলো করেন অথবা মান্য করেন। কিন্তু আমাদের মুসলিম দের কোনো নেতা সারা বিশ্বে খুঁজে পাই না। আমরা অনেক ভাগে বিভক্ত হয়ে গেছি। তিনি কথা গুলো বলে চলছেন আর আমি মুগ্ধ শ্রোতা হয়ে শুনে যাচ্ছি। ইসরায়িলের প্রসঙ্গ আসতে তিনি বললেন ফাতাহ এবং হামাছ কেন এক হতে পারছে না। তারা একে অপরে ধ্বংস করতে চায়। হামাছের কর্মকান্ড অনেকটা উগ্রবাদী যেটা ফাতাহ পছন্দ করে না......এই জন্যই তৃতীয় পক্ষ বেশি সুযোগ নেয়। এরপর আমাকে বললেন, ইসরাইলে মোট জনসংখ্যার ২০ ভাগ মুসলিম। তারা কখনো কি দেশান্তর হয়েছে ? জিউস/ইহুদি দ্বারা অক্রান্ত হয়েছে ? আমি কখনো শুনি নি। অথচ আমি আমার ৯৮% মুসলিম দেশকেই নিরাপদ ভাবতে পারি না। এসব দেখে মনে হয় মুসলিমরা অমুসলিম দেশেই বেশি নিরাপদ।

অস্ট্রেলিয়া প্রবাসী আমার এক বড় ভাইয়ের (সোহেল রানা) আমার ফেবু ওয়ালে করা একটা কমেন্ট তুলে দিচ্ছি"আমরা খুব বেশি মাত্রায় ইসরালিয়েদের দোষ ধরতে ব্যাস্ত। অথচ ইসরাইল যত মানুষ/মুসলিম হত্যা করেছে তারচেয়ে শতগুণ বেশি মানুষ/মুসলিম হত্যা করেছে (এবং করছে) মুসলমানরা নিজেই - ইরাক, লিবিয়া, সিরিয়া, পাকিস্তান । আমরা অব্যশই সব হত্যার নিন্দা জানাব কিন্তু সেটা অব্যশই ইহুদিরা মুসলিম হত্যা করছে বলেই নয়, মুসলমানরা মুসলমানদের হত্যা করছেই বলে নয়, বরং মানুষ মানুষ হত্যা করছে বলে। আমরা মুসলিম হবার চেষ্টাই এত ব্যাস্ত যে মানুষ হতে ভুলে যাচ্ছি। অমুসলিম দেশগুলাতে মানুষ এবং মুসলিম হিসেবে অনেক ভালোভাবেই বেচে থাকা যায় !"

প্লিজ কেউ গালিগালাজ/বাজে কমেন্ট করবেন না। আপনার বক্তব্য থাকলে সুন্দর করে তুলে ধরুন। হ্যাপী ব্লগিং !!

লাল বালি,বুড়া পাহাড় আর নীলাভ সমুদ্রের দেশ। (ছবি ব্লগ)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×