somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাল বালি,বুড়া পাহাড় আর নীলাভ সমুদ্রের দেশ। (ছবি ব্লগ)

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুজন গল্পে বিভোর , হাসাহাসির মাত্রা এমন পর্যায়ে চলে গেছে যে রাস্তায় রেড সিগনাল চোখেই পরেনি। বাম দিক থেকে গাড়ি আসতেই আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলছি। মনে হলো সামান্য ঝাকি খেলাম। চোখ খুলে দেখি সব ঠিক আছে। আমাদের গাড়ি আইলান্ডে সামান্য ধাক্কা খেয়ে উল্টা রাস্তায় চলছে। আমাদের আজ সবমিলিয়ে প্রায় ৫০০ কি. মি. পথ পাড়ি দিতে হবে, প্রথমেই ছোটো অঘটন আমাদের আরো সাবধানী হওয়ার বার্তা দিল।

আমার নেপালি বন্ধুর ("জে") সাথে পাহাড় দেখার জন্য দুবাই থেকে শারজাহ হয়ে ফুজাইরাহ যাচ্ছি। জে গাড়ি চালাচ্ছে আমি পাশের ছিটে বসে আছি। ফুজাইরাহ ইউ এ ই সাত স্টেটের একটি।

বিস্তৃর্ন এলাকা জুড়ে লাল বালি আর উচুনিচু রাস্তার মধ্যে হারিয়ে যাচ্ছে মন। মাঝে মাঝে কিছু কিছু উট দেখতে পাচ্ছি। রাস্তার দু পাশে নেট দিয়ে ঘেরা যেন উটগুলো হঠাৎ করে রাস্তায় চলে না আসে। গাড়ি চলছে ১২০ কি. মি. বেগে, আমি গাড়ি থেকে ছবি নিচ্ছি।


[দুইটা উট ঘাস খাচ্ছে]


[লাল বালির মরুভূমি যতদূর চোখ যায়]




[রোড ভিউ গাড়ি থেকে নেয়া]


[লাল বালির মরুভূমি যতদূর চোখ যায়]



যাওয়ার পথে অস্থায়ী দোকানে কিছু কিনব বলে যাচ্ছি। দোকানের সেলসম্যান ম্যাডাম ম্যাডাম করে হাত উচিয়ে দৌড়াচ্ছে। ম্যাডাম গাড়ি পার্কিং থেকে গাড়ি বের করে আস্তে চলা শুরু করছে।দোকানে কেও নাই, আমরা দাড়িয়ে দাড়িয়ে দেখছি। বেশ কিছুদুর যেয়ে ম্যাডাম গাড়ি থামালো। হাপাতে হাপাতে সেলসম্যান এসে বলল ম্যাডাম ৮০ দিরহাম ফেরত নিতে ভুলে গেছে। কথা প্রসঙ্গে জানলাম সেলসম্যান বাংলাদেশী , নাম আব্দুর রশিদ। মাঝে মাঝে অনেক ছোট ছোট ঘটনা অনেক বড় ভাবনায় ফেলে দেয়......কে বলে আমরা সৎ না ??? স্যালুট আব্দুর রশিদ!!


[ছবিতে আব্দুর রশিদ]
যতই আগাচ্ছি রাস্তার দুধারে সারি সারি বুড়া পাহাড় ন্যাড়া মাথায় দাড়িয়ে আছে। মনে হচ্ছে আকর্ষণ ক্ষমতা অনেক আগেই হারিয়েছে। সবুজের কোনো দেখা নাই। জে বলছে তুমি যদি আমাদের দেশে যাও তাহলে দেখতে পাবে পাহাড় কত সুন্দর হতে পারে। [বেশ আগে প্রাকৃতিক সৌন্দর্যের স্বপ্নরাজ্য নীলগিরি যেয়ে দেখেছিলাম আকাশ পাহাড়ের মিতালী, হাত বাড়ালেই ছুয়ে দেয়া যায় মেঘ বালিকা। আকাশ বাতাস সবুজ আর মেঘের দল লুটোপুটি খায় একসাথে।এইখানে তার কিছুই খুজে পাচ্ছি না।] গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না। উচু নিচু পথ বেয়ে ছুটে চলছি। পাহাড় কেটে, মাঝে মাঝে সমুদ্রের গা ধরে, সে এক অনুপম রাস্তা।


[ন্যাড়া মাথার বুড়া পাহাড় ডাকছে না হাতছানি দিয়ে আমায়]






[পাহাড়ের চুড়ায় লাভ চিহ্ন এঁকে ইউ এ ইর পতাকা। অনেক যায়গায় এরকম দৃশ্য চোখে পড়ল]


[এখনকার আমিরাতিদের বাড়ি ঘর। Govt. থেকে বানিয়ে দেয়া]


[৩০ থেকে ৪০ বছর আগের আমিরাতিদের বাড়ি ঘর]


[ন্যাড়া মাথার বুড়া পাহাড় ডাকছে না হাতছানি দিয়ে আমায়]


[ফুজাইরাহ শহর থেকে পাহাড়ের দৃশ্য]


[ফুজাইরাহ শহর থেকে পাহাড়ের দৃশ্য]








[পাহাড়ের কোল ঘেঁসে সমুদ্র ]


[পাহাড়ের কোল ঘেঁসে সমুদ্র ]


[নীলাভ সমুদ্র ]
আমরা পৌছিয়েছি Khor Fakkan সমূদ্র পোর্টে। সুউচ্চ বুড়া পাহাড় গুলোর কোল ঘেসে বিশাল সমুদ্রের কল্লোলিত তরঙ্গ সংকুল, গর্জন করে ধেয়ে আসা সাগরের ঢেউয়ের সাথে পাথরের লুকোচুরি দেখতে বেশ মজাই পাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×