
বেশ কিছুদিন ধরে এক কূটনীতিকের নেদারল্যান্ডে চুরি করা নিয়ে ভার্চুয়াল জগৎ বেশ সরগরম। এটা আপাত দৃষ্টিতে খুব দুঃখজনক ঘটনা। আমি যতদুর জানি সে বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার এবং বেশ ভদ্র ফ্যামিলির একমাত্র সন্তান। সে কেন একটা হেড ফোন চুরি করতে গেল আমার মাথায় আসছে না। এটা হতে পারে সৌখিন চুরি অথবা তার মানসিক সমস্যা আছে।
এবার আসি আমার দুই বন্ধুর চুরি করা নিয়ে মজার কিছু ঘটনা । এমনকি আমারও ছোটবেলায় চুরি করার অভ্যাস ছিল। সে ঘটনায় পরে আসছি। আমার এক বন্ধু বেশ সচ্ছল এবং হাইলি এডুকেটেড পরবারের ছেলে। অভাব বলে যে কিছু থাকতে পারে বা সে যা চেয়েছে কিন্তু পরিবার থেকে দেয়নি এমনটা বেশ অসম্ভব। তারপরও এই বন্ধুর চরম নেশা ছিল ডেপার্টমেন্টাল স্টোর থেকে চুরি করা। অনেক সময় ধরা পড়ত তখন আমরা বিভিন্ন রকম কথা বার্তা বলে নিয়ে আসতাম।একবার একটা দোকান থেকে পারফিউম চুরি করে ধরা পড়ল। কিন্তু বন্ধুর চেহারার মধ্যে এত ভদ্রতার ছাপ যে দোকানিও তাকে চোর বলতে পারছে না আবার ছেড়েও দিতে পারছে না। আমরা বললাম ,ও এটা তো অন্য বন্ধুর পরিশোধ করার কথা ছিল বলে দাম দিয়ে সেবারের মত রক্ষা করি। এছাড়াও অনেক প্যাথিটিক চুরি ও সে করেছে। কোনো না কোনো ভাবে সে রক্ষা পেয়েছে। বন্ধুটি আমার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন মিটফোর্ড হাসপাতালের ডাক্তার।
আমার আরেক বন্ধু পরিবারের একমাত্র সন্তান। বাবা বিশাল বড় ব্যবসায়ী। তার বড় অভ্যাস ছিল স্যারের বাসা বা বন্ধুদের ভালো কোনো জিনিস দেখলেই চুরি করা। মাথায় ছিল কোকড়া চুল। হালকা কোনো জিনিস সে সহজেই চুরি করে চুলের মধ্যে লুকাতে পারত। আমরা সবাই এটা জানতাম এবং কোনো কিছু চুরি হলে ওকে ধরতাম এবং পেয়েও যেতাম। কলেজে পরার সময় বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম । স্যারের বাসায় যা পেত তাই চুরি করত।একজনের কলম চুরি হলে সবাই সবার ব্যাগ, পকেট সার্চ করে খুঁজে পাচ্ছিলাম না ,পরে ওর মাথায় চুল থেকে বের করি। এই বন্ধুটি এখন "চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের" শিক্ষক।
ছোটবেলায় বাবার পকেট থেকে টাকা চুরি করা ছিল আমার নিত্যদিনের কাজ। এজন্য বাবা কখনো কিছু বলত না কিন্তু আম্মার ভত্সনা শুনতে হতো মাঝে মাঝে। দেখা গেছে বাবা বাইরে গেছে পকেটে কোনো টাকা নাই। অনেক সময় বাবা অনেক বিব্রত পরিস্থিতিতেও পড়েছেন। এরপর বাবা আমার জন্য ড্রেসিং টেবিলের তালাবিহীন ডয়ারে টাকা রেখে দিতেন। আমার যখন যা লাগত ঐখান থেকে নিতাম। এটলিস্ট বাবার কাছে টাকা চাওয়া লাগত না। এরপর চুরি করার অভ্যস ও চলে যায়
দুবাই ডেজার্ট সাফারি (ছবি ব্লগ )
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




