somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব বই দিবস

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শখ বলি, অভ্যাস বলি আর স্বভাবই বলি,বই পড়া হল সবচেয়ে মূল্যবান গুণের একটি। বই চিরকালের মননশীলতার সঙ্গী। বই শুধু জ্ঞানার্জনের উপায়ই নয়, বই সত্য সুন্দর, আনন্দময় অনুভূতি। বই পুড়ুয়ারা আগাইয়া আসেন আর পরীক্ষার্থীরা আপাতত দূরে থাকো :D বই পড়তে আমি ভালবাসি আর আমার পড়ার মধ্যে কোন বাছ বিচার নাই, আমি যা পাই তাই পড়ি। পাঠকদের জন্যে সম্প্রতি আমার পড়া/পড়ছি তিনটা মজার বইয়ের ডাউনলোড লিঙ্ক (পোস্ট শেষে)। আপনাদের কাছে কোন বই/বইগুলো পড়তে খুব ভালো লেগেছে জানালে কৃতজ্ঞ থাকবো !!

#স্পাই মেয়ে :--- এই বইয়ের সারমর্ম পাঠকদের জন্য তুলে ধরার মত ক্ষমতা আমার নেই। অ্যাডভেঞ্চার গল্প, বিশেষ করে গোয়েন্দা গল্প পড়তে কার না ভালো লাগে! আর সেটা যদি হয় সত্য কাহিনী তাহলে তো কথাই নেই। রাতে পড়তে বসে, শেষ না করে উঠতে পারিনি।বই শেষ হতে দেখি ভোর হয়ে গেছে :)

#একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা :--- বই সম্পর্কে হুমায়ূন আহমেদ স্যার ----"হিমু কখনো জটিল পরিস্থিতিতে পরে না। কাজেই হিমুর জন্য বড়ো ধরণের একটা সমস্যা আমি তৈরী করেছি। এবং খুব আগ্রহ নিয়ে তার কান্ড-কারখানা দেখছি" -

#অসমাপ্ত আত্মজীবনী :--- ছোটবেলায় যারা দাদা-দাদীর কাছে গল্প শুনতে পছন্দ করতেন তাদের জন্য অসাধারণ বই। আমার পুরাতন গল্প শুনতে/পড়তে বেশ ভালো লাগে। আমি কয়েক পৃষ্ঠা পড়ছি মাত্র এবং বেশ ভালো লাগছে। পড়ার সময় মনে হবে কেউ একজন তার জীবনের গল্প বলছেন। অত্যন্ত সাবলীল ভাষায় লিখনী -- "আমার যখন বিবাহ হয় তখন আমার বয়স বার তের বছর হতে পারে। আমি শুনলাম আমার বিবাহ হয়েছে। তখন কিছুই বুঝতাম না, রেণুর (শেখ ফজিলাতুন্নেসা) বয়স বোধহয় ৩ বছর হবে " -- বইটিতে হাসি-কান্না, স্বপ্ন আর সংগ্রামের ছবি ফুটে উঠেছে অবিশ্বাস্য নিপুণতায়।

বই হোক প্রাণবন্ত বন্ধু।
---------আসুন আবার বই পড়ি।
----------------------আরেকটা বই পড়ি।

ডাউনলোড লিঙ্ক

কৃত্রিম বৃষ্টিপাত -Cloud seeding
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×