somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিটিশ শাসনামল আর আমার কৌতুহলী প্রশ্ন!!

১৮ ই জুলাই, ২০২১ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রিটিশরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃথিবীর ৮০% দেশ কোন না কোন সময় শাসন করেছে। এরমধ্যে  অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা দুবাই-মিডিলিস্ট সহ্ ইউরোপের অনেক দেশ আছে। অন্যান্যরা উঠতে পারলেও ভারতবর্ষ উঠতে পারে নাই, এমনকি স্বাধীনতার এত বছর পরেও আমরা (ভারতবর্ষ) এখনো গরীব দেশের তালিকায়। এই দায় কি শুধু ব্রিটিশদের না আমাদেরও আছে?

একজন বয়স্ক ব্রিটিশ ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল। তিনি ব্রিটিশ শাসনামল পজেটিভ নেগেটিভ দুই ভাবেই দেখছেন। তার মতে শিক্ষা দীক্ষায় আধুনিক ভারত বর্ষ তৈরি করতে ব্রিটিশরা অনেক কাজ করে গেছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, ইন্ডাস্ট্রি অনেক কিছু করেছে। ভারতবর্ষের সাথে ব্রিটিশদের সম্পর্ক অনেক ভালো ছিল যে কারণে অনেক ভারতবর্ষের নাগরিক এখন বৃটেনের অধিবাসী। শত শত মাইল দূরে এখনো অনেকগুলো দ্বীপ বৃটেনের শাসনে তারা উন্নত হয়েছে এবং ব্রিটিশদের সাথে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।

৮০০ বছর ব্রিটিশরা আয়ারল্যান্ড শাসন করছে। আইরিশরা তাদের মাতৃভাষাই ভুলে গেছে। এখন এটা ইংলিশ কান্ট্রি। আইরিশদের মধ্যে আমি কখনোই ঐরকম নেগেটিভিটি দেখিনা যেমনটি আমরা ব্রিটিশদের প্রতি দেখাই।

ইংরেজ শাসনামলের আগে নবাব সিরাজউদ্দৌলার শাসনামলই বা কেমন ছিল?

নবাব সম্পর্কে সমালোচনা:
শোনা যায় তার হাতেও অনেক রক্ত। লেখক গোলাম হোসেন, নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুর, অর্থলোভ ও লাম্পট্যে হিসেবে অভিভূত করেন।

মধ্য উনিশ শতকের একজন বাঙালি লেখক বাবু ভোলানাথ চন্দ্রও সিরাজ চরিত্র সম্পর্কে এই মত পোষণ করেন।
ডঃ যদুনাথ সরকার লিখেন বৃদ্ধ আলিবর্দির নয়নের মণি নবাব নীতিহীন, উদ্ধত, বেপরোয়া ও ভীতিগ্রস্ত কাপুরুষ হিসাবে গড়ে উঠেছিলেন।

প্রসিদ্ধ ঐতিহাসিক ম্যালেশন,
সিরাজ মিরজাফরের চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তিনি মিরজাফরের চেয়ে অবশ্যই কম নিন্দনীয়। সিরাজের যাই দোষ-গুণ থাকুক না-কেন তিনি প্রভুর প্রতি বিশ্বাসহন্তা নন। তিনি দেশকে বিক্রি করে দেননি।

আমার কৌতূহলী প্রশ্ন, ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষ কেমন ছিল? ব্রিটিশরা না আসলে ভারতবর্ষ কেমন হতো? ভারতবর্ষ রাজা-বাদশাদের দখলেই থাকতো ? ওই আমলে আমরা কি ভালো কোন ইউনিভার্সিটি, ট্রান্সপোর্টেশন বা ইন্ডাস্ট্রি পেতাম? এখন পর্যন্ত ব্রিটিশরা থাকলে আমাদের ভারতবর্ষ কেমন হতো? ভারতবর্ষ হওয়ার পর যত রক্তগঙ্গা বইছে এটা কি হতো?

কৌতুহলী প্রশ্ন, সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সবার মতামত এক হতে হবে এমন কোনো কথা নেই। দ্বিমত থাকবে, তৃতীয় মত থাকবে কিংবা তারও বেশী মতামত থাকবে। আমরা আমাদের মতামত গুলো সুন্দর ভাবে জানাতে পারি। ধন্যবাদ সময় করে পড়ার জন্য।

[পুনশ্চ: স্বাধীনতা ব্যাপারটা মনে হয় আপেক্ষিক! যেমন বাংলাদেশ স্বাধীন হয়েও হায়দারের মতো শিল্পীরা স্বাধীনতা খুঁজে বেড়ায় "তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি" X( ]
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২১ রাত ১:৫০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি.....

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


সামুতে নেই আর সেই আগের দিনের ঈদগুলো। ঈদের পোস্ট, গল্প লেখা,কবিতা, স্মৃতিচারণ কিছুই আর আজ নেই। সব কোলাহল ছাপিয়ে সামু আজ দাঁড়িয়ে আছে প্রায় অনেকটাই নিশ্চুপ। কেউ কেউ... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×