শাহরিয়ার একটা ইন্টারভিউ দিয়ে বের হয়েছে । সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য তাকে ইন্টারভিউ বোর্ডের একজন প্রশ্ন করেছে ''শক্তি কী ? what is power ? '' । শাহরিয়ার উত্তর দিতে পারে নি । আসলে সে এমন প্রশ্নের জন্য কোনভাবেই প্রস্তুত ছিল না, হয়তো পারতো কিন্তু তাকে নার্ভাস করে দিয়েছিল । প্রশ্নকর্তার মুখে বিস্ময়ের ছাপ, 'এ সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে নি ! এটা তো আমরা স্কুলে থাকতের পড়া !'
হতে পারে ইয়াং প্রশ্নকর্তা ইদানিং বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন !
বাইরে সুন্দর রোদ উঠেছে । শীতের এই ঠান্ডা বাতাসে এমন সোনা রোদ খুব আরাম দেয় । শাহরিয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে গায়ে ওম লাগাচ্ছে, ইন্টারভিউয়ের নার্ভাসনেস এখনো কাটে নি । আনিতা আসার কথা ইন্টারভিউ কেমন হয়েছে জানার জন্য আর তার সাথে পার্কে একটু বেড়ানোর জন্য । শাহরিয়ার জানে আনিতার কাছে তার সাথে ঘুরে বেড়ানো থেকে, জবটা হবে তো ? এই প্রশ্নের উত্তর জানাটা হবে খুব জরুরী । আনিতা এখনো এসে পৌঁছেনি । শাহরিয়ার ফোন করে জানিয়ে দিলো না আসতে, আনিতার উত্তরের আগেই সে ফোন কেটে পাওয়ার অফ করে দিল, আর মনে মনে বলছে, 'হুহ, শালা এটাকেই বলে power !'
শাহরিয়ার ব্যস্ত রাস্তার এদিকওদিক তাকাচ্ছে । সে কিছুদূরে দেখলো একজন বৃদ্ধমতন লোক রাস্তার পাশে বমি করছে, তাকে ধরে রেখেছে দু'জন স্যুটওয়ালা লোক, পেছনে কালোরঙের একটি গাড়ি দাঁড় করানো, বোঝা যাচ্ছে গাড়িতেই পেট মোচড় দিয়েছিলো। তাদের সামনে রাস্তার সাথে বসত করা এক পিচ্চি দেয়ালে হেলান দিয়ে প্লেটভরা ডাল দিয়ে মনের আনন্দে ভাত খাচ্ছিলো, বোঝা যাচ্ছে এরা তার খাওয়াতে ব্যাঘাত ঘটিয়েছে, এখন সে কৌতূহলী হয়ে তাকিয়ে আছে তাদের দিকে । শাহরিয়ার আবারও মনে মনে বলল, ' This is also called power !
সে বিপরীত রাস্তা ঘেঁষে হাঁটছে আর ভাবছে, আনিতা হয়তো আজ বিয়েতে মত দিয়ে দিবে, আমাকে আর কখনো ফোন করবে না, হাহা, এটাকেও power বলে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

