এখনো , শুধু তোমারি কথা ভাবলে
শুনতে পাই জলোচ্ছাসের শব্দ ..
ভাসি ঢেউ এর উথালপাথাল দুরন্তপনায়
বুকের ভেতর পাড় ভান্গার কষ্ট,
ছুয়ে যায় বিন্দু রক্ত রোমোন্থনে..!
স্বপ্ন থেকে মুক্তি পেতে জড়াই অহর্নিশ জাল
গড়ি ফানুস ভরা রংধনু রংমেলা
খুব রংহীন যেনো ঠিক মনের আকাশ
নিজের কাছে পালাতে ব্যস্ত সন্ত্রস্ত হরিণী
আকুল হয়ে খুঁজে ফেরে লুন্ঠিত মৃগনাভি..!
ইতঃস্তত হৃদয় হারায় ভালোবাসার ঘৃনায়
হয়তোবা ঘৃনায় ফিরে পায় ভালোবাসা
শুন্যে হাত ছুড়ে যতবার জড়িয়ে ধরে তোমাকে
বুকের ভেতর জমাট বাধে এক টুকরো আকাশ
অসীম শুন্যতায় খুঁজে পায় শুধু এই আমায় ..!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


