আরো একজন কৃতি সন্তানের নিষ্ঠুর পরিণতি ।নিজের ঘরে, নিরাপত্তার আশ্বাসে শান্তির ঘুম অবশেষে রক্তাক্ত চিরনিদ্রায় পরিনত হলো । ডঃ নারায়ণ চন্দ্র , একজন সন্তান, একজন স্বামী , এবং একজন ডাক্তার, সমাজের অমূল্য সম্পদ - চলে গেলেন মানুষ নামের কিছু পশুর নিষ্ঠুর লোভের স্বীকার হয়ে।
কোথায় আমরা আছি ??? কেন এতো লোভ ?? কোথায় মানবতা ?? কোথায় প্রশাষন ?? একজন মা তাঁর কোলে শুয়ে কলিজার টুকরো সন্তান কে রক্তাক্ত বিনাচিকিৎসায় মরে যেতে দেখলেন, যে কিনা এতো বছর ধরে অন্যকে সুস্থ করেছেন সেবাদানে। একজন স্ত্রী হারালেন তার জীবনসঙ্গীকে। নিজের ঘরেও আমরা নিরাপদ নই। কারণ আমাদের রক্ষাকর্তা বলেছেন যে - তাঁরা আমাদের শোবার ঘরের নিরাপত্তা দেবার দায়িত্ব রাখেন না। তাইতো ...আমাদের তো এভাবেই মরতে হবে। রাস্তায় অযোগ্য গাড়িচালকের হাতে, শোবার ঘরে দূবর্ত্তদের ছুরিকাঘাতে , অফিস-আদালতে ঘুষখোর অফিসারদের লোভী হাতে , রাজনৈতিক মাথাদের নৈতিকতাহীন আচরনে - সবখানেই তো আমাদের মরন। স্বাভাবিক মৃত্যুর অধিকার কেন থাকবে আমাদের? কারন আমরা তো এখন আর মানুষ ই না। আমরা বেঁচে আছি দয়ার জীবন, হাতে কিউ নাম্বার নিয়ে। যেকোনো সময় সমন আসবে কোনো মানুষ রুপী পশুর লোভী হাত থেকে, আর আমরা চোখ উলটে অসহায় রক্তাক্ত হয়ে রাস্তাঘাটে বা শোবার রুমে পড়ে থাকবো। এতো স্রেফ চলে যাওয়া। যেমন গেছে সাগর রুনি, মিশুক মুনীর, তারেক মাসুদ, এমন আরো অনেক অনেক প্রিয় মুখ। আমরও যাবো...আজ ডঃ নারায়ণ চন্দ্র, কাল আমি, পরশু আপনি, এরপর আমাদের ভালোবাসার জনেরা ....! অপেক্ষা শুধু নাম্বার টা আসার পালা...!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


