আজ নাকি নীল চাঁদ দিবস , খুব নিয়মিত নাকি
চাঁদকে দ্বিতীয় বার দেখা যায়না একি মাসে..!
সিদ্ধার্থ নাকি এমনি এক চন্দ্রদিবসে ঘরছাড়া হয়েছিলেন....!
হিমুরা নাকি পাগল হয় এমন দিনগুলিতে..
কবিরা লেখে প্রেমের কবিতা, বাঁধে গান...।
আর আমি.... এমনি এক চন্দ্রালোকে হেঁটে যাই বিরতিহীন পদক্ষেপে,
নম্র অবহেলায় ভুলে যাই তীব্র একাকিত্বে অভিমানী বিষনীল চাঁদ
বিষন্ন সর্তকতায় অবিরত পাহারা দেয়
তার জোছনার সব সামন্ত নিয়ে
আমার হেঁটে যাওয়ার পথটাকে আলোকিত রাখতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


