মাঝেমধ্যে শখের ডিএসএলআর টা নিয়ে বের হয়ে পড়ি আর মনের আনন্দে ক্লিক করে যাই...তেমনি কিছু মুহুর্তর স্থিরচিত্র দিয়ে সাজালাম পোস্ট টাকে...
[img|http://ciu.somewherein.net/ciu/image/66273/small/?token_id=89662cf201f8601fb0114328a8282abb
কেন জানি আকাশ আমাকে খুব টানে...। ক্যামেরার খুটিনাটি আরো যদি জানতে পারতাম, তবে আকাশের সত্যিকার রংটা ধরতে পারতাম...কিনতু...আকাশের সত্যিকারের রং কি আসলেই কখনো ধরা হয়ে ওঠে ??!!
সাউথ আফ্রিকার ডারবানের সাগরপারের সন্ধা , একাকিত্বে খুঁজে বেড়িয়েছিলাম নিজেকে..!
[img|http://ciu.somewherein.net/ciu/image/66279/small/?token_id=89662cf201f8601fb0114328a8282abb
আরো অনেক জানতে ইচ্ছে হয় , কিভাবে ছবি এতো প্রানবন্ত হয়ে ওঠে..! ফটোগ্রাফারদের আমার নিরব কবি আর পাগল চিত্রকর মনে হয়। কি আপনমনে নিরলস সাধনায় অমূল্য মুহুর্তগুলোকে ধরে রাখে চিরজীবনের জন্য..। জানি কখনো এতখানি নিবেদিতপ্রান হতে পারবোনা, ব্যাস্ততায় কাটাতে হয় অনেকটা সময়। তবুও ইচ্ছা হয়, যদি সব বাদ দিয়ে শুধু রং , আলো , প্রকৃতি আর মুহূর্তকে ধরে রাখার খেলাতেই মেতে থাকতে পারতাম...!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


