কিছুদিন ধরে পত্রিকা গুলো বেশ ফলাও করে ঘোষনা দিল কি পরিমান টাকা ক্ষতিপুরন দেয়া হয়েছে মৃত মানুষগুলির পরিবার কে ....!! আফসোস !! কোথাও দেখলাম না তাজরীনের মালিক বা ব্যাবস্থাপক কে তলব করা হয়েছে কারণ দর্শানোর জন্য ...!এই মালিকেরা আজীবন ধোরাছোঁয়ার বাইরে, সনাক্তকরন করতে না পারা পোড়া লাশগুলোর থেকেও এদের সনাক্ত করা কঠিন।আর তাছাড়া উনাদের কে নিয়ে আবার টানা হেচড়া কেন ??? ৬ লাখ করে পোড়া লাশগুলোর দাম ধরা হয়েছেই..! পুড়ে যাওয়া বাবা মায়ের শিশুকন্যা রিক্তার চোখের পানি মুছে দেবার জন্য ঐ ৬ লাখ টাকাই অনেক বরং বলা উচিত যথেষ্ট । বড় বড় তালেবর মানুষেরা নিশ্চই হালকা তাচ্ছিল্যর সাথে হেসে বলছেন হেহ্ ...বাপ মা বেঁচে থাকলে জীবনেও এই পরিমান টাকা চোখে দেখতে পারতো নাকি ?? !!!! হে রক্ষাকর্তা , রিক্তার ছোট্ট হৃদয়ের রক্তক্ষরন যেন অভিশাপ না হয়ে বয় এই মূঢ় সমাজের প্রতি...!
খুব সোজা হিসেব হয়ে গেলনা ??? মোটামুটি বছরে একটা পরিমান টাকা হিসাবে ধরে রাখলেই গারমেন্টস মালিক কিছু জানের হকদার হয়ে গেলো। পুড়েই মরুক বা মেশিনে কেটে মরুক, কিছু টাকা ধরে দিলেই উনি পাকসাফ ...! বিবেকের খোঁচা ??? ধেত্ ...২৫০০ টাকার শ্রমিক ৬ লাখ টাকা রোজগার করতে কত বছর লাগতো ...!?
আমরা মধ্যবিত্ত বড় সহজে মেনে নেই নিয়তি ...! একরকম ফলাফল জেনেই পরীক্ষায় বসি আমরা। জানি যে যেকোনো দিন রাস্তায় চোখ উল্টে পড়ে থাকতে পারি "রাজনৈতিক অস্থিরতার" কারনে...! বাসে আগুন ধরাবে কোনো রাজনৈতিক "সচেতন ব্যাক্তি"...আর তুমূল অসচেতন হয়ে হরতালের দিন পেটের দায়ে বের হওয়া কোনো স্বাধারন নাগরিক পুড়ে কাবাব হবে তাতে। এমন সব কটি ঘটনার পরপর আমরা খুব চেচামেচি করবো কিছুদিন , তারপর ভুলে যাবো । কারন এমন ঘটনা তো ঘটতেই থাকবে , তাই আমরা নতুন নতুন ইস্যুগুলো নিয়ে আবার নতুন উদ্যমে চিল্লাবো। আর আমরা যতই চেচাবো, কিছু মানুষের পকেট তাতে পাল্লা দিয়ে ভরতে থাকবে যারা নরমগরম লেখনীতে সাধারন মানুষের চেতনায় সুরসুরি দেয় আর অপেক্ষায় থাকে প্রভুর ডাকের আর তার ছুড়ে দেওয়া কিছু উচ্ছিষ্টর সদ্বব্যবহার করতে।
পুরোটাই ব্যবসা , সবাই আমরা লাভজনক অবস্থানে আছি। এরমাঝে রিক্তার চোখের পানির মূল্য আর কতখানি ...। অন্যজগত থেকে পুড়ে যাওয়া বাবা মায়ের দীর্ঘশ্বাসে যতই উতলা হোকনা কেন তার ছোট্ট মন টা ..! তাতে সময় নষ্ট করার মত সময় কই , কারণ আর একটা তাজরীনে তো খুব জলদি আগুন ধরতে যাচ্ছে। আরো কিছু মানুষ কাবাব হবার পথে, ১১১ জন মানুষ , ১১১ টি লাশ হবার পথে ..!! এতো চলতেই থাকবে ....!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


